সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

জুমার দিন কখন গোসল করা সুন্নত? জেনে নিন সঠিক সময়

দিনাজপুর টিভি ডেস্ক

ডিসেম্বর ১২, ২০২৫, ১২:০৬ পিএম

জুমার দিন কখন গোসল করা সুন্নত? জেনে নিন সঠিক সময়

সপ্তাহের সাত দিনের মধ্যে মুসলমানদের জন্য সবচেয়ে পবিত্র, মর্যাদাপূর্ণ ও ফজিলতপূর্ণ দিন হচ্ছে শুক্রবার বা জুমা। এ দিনটিকে আল্লাহতায়ালা বিশেষভাবে সম্মানিত করেছেন এবং রাসুল (সা.) একে সূর্য উদিত হওয়া দিনগুলোর মধ্যে সবচেয়ে বরকতময় দিন হিসেবে ঘোষণা দিয়েছেন।

জুমার দিনে মুসলিম উম্মাহর জন্য রয়েছে বিশেষ কিছু আমল, যা পালন করলে মিলবে অপার সওয়াব ও পরকালীন সফলতা।

জুমার নামাজের প্রস্তুতি হিসেবে পরিষ্কার-পরিচ্ছন্ন হয়ে ভালোভাবে গোসল করা একটি গুরুত্বপূর্ণ আমল বা সুন্নত। আল্লাহর রাসুল (সা.) বলেছেন:যে ব্যক্তি জুমার দিন গোসল করে উত্তমরূপে পবিত্রতা অর্জন করেন।

তেল মেখে নেন অথবা সুগন্ধি ব্যবহার করেন, তারপর মসজিদে যান, মানুষকে ডিঙিয়ে সামনে যাওয়া থেকে বিরত থাকেন, তার ভাগ্যে নির্ধারিত পরিমাণ নামাজ আদায় করেন এবং ইমাম যখন খুতবার জন্য বের হন তখন চুপ থাকেন—তার এ জুমা এবং পরবর্তী জুমার মধ্যবর্তী সব গুনাহ মাফ করে দেওয়া হয়।” (বোখারি: ৯১০) অন্য একটি হাদিসে বলা হয়েছে, আল্লাহ এ দিনটিকে মুসলমানদের জন্য ঈদের দিনরূপে নির্ধারণ করেছেন, তাই যারা জুমার নামাজ আদায় করতে আসবে, তারা যেন গোসল করে।

অনেকের মনেই প্রশ্ন জাগে যে, 'জুমার দিন কোন সময় গোসল করা সুন্নত বা কোন সময় গোসল করলে এ সুন্নত আদায় হবে?'উত্তম সময়: প্রশ্নটির উত্তরে ফুক্বাহায়ে কেরাম (ইসলামী আইনবিদগণ) বলেন, জুমার প্রস্তুতি হিসেবে এমন সময় গোসল করা উত্তম, যেন ওই অজু-গোসল দিয়েই জুমার নামাজ আদায় করা সম্ভব হয়। অর্থাৎ জুমার নামাজ পড়তে যাওয়ার আগে যে সময় মানুষ মসজিদে যাওয়ার জন্য প্রস্তুত হয়, সেই সময়টিই জুমার দিনের গোসল করার সবচেয়ে সঠিক বা উত্তম সময়।

সুন্নত আদায়: তবে, বিশুদ্ধ মত অনুযায়ী জুমার নিয়তে দিনের প্রথম ভাগে গোসল করলেও সুন্নত আদায় হয়ে যাবে এবং পরবর্তীতে নতুন করে গোসল করার প্রয়োজন হবে না।তাই জুমার দিনের সওয়াব ও ফজিলত লাভ করতে জুমার নামাজের প্রস্তুতি হিসেবে পরিষ্কার-পরিচ্ছন্নতা অর্জন করে গোসল করা এবং আগেভাগে মসজিদে গমন করা প্রতিটি মুসলমানের জন্য জরুরি।