রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

ঈদে মিলাদুন্নবীর তারিখ নির্ধারণে আগামীকাল চাঁদ দেখা কমিটির সভা

দিনাজপুর টিভি ডেস্ক

আগস্ট ১২, ২০২৬, ১২:২৬ পিএম

ঈদে মিলাদুন্নবীর তারিখ নির্ধারণে আগামীকাল চাঁদ দেখা কমিটির সভা

ছবি : সংগৃহীত

১৪৪৮ হিজরি সনের পবিত্র রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা এবং পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)-এর সঠিক তারিখ নির্ধারণের উদ্দেশ্যে আগামী বৃহস্পতিবার সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির সভা আহ্বান করা হয়েছে। ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মুকাররম সভাকক্ষে এই গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হবে। 

ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ সভায় সভাপতিত্ব করবেন।আগামীকাল বুধবার সন্ধ্যা সাতটায় এই সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

চাঁদ দেখা কমিটির পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে দেশের আকাশে কোথাও পবিত্র রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা গেলে তা সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা কিংবা নির্দিষ্ট টেলিফোন নম্বরে দ্রুত যোগাযোগের মাধ্যমে জানানোর জন্য অনুরোধ করা হয়েছে। কমিটির সভায় প্রাপ্ত সকল তথ্য পর্যালোচনা করে পবিত্র ঈদে মিলাদুন্নবীর তারিখ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।