রবিবার, ০১ নভেম্বর, ২০২৬,
হজের অর্থ ফেরত

বাংলাদেশি হজযাত্রীদের ১০ কোটি টাকা ফেরত দিয়েছে সৌদি সরকার

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ১, ২০২৬, ০২:৩৯ পিএম

বাংলাদেশি হজযাত্রীদের ১০ কোটি টাকা ফেরত দিয়েছে সৌদি সরকার

সৌদি আরবে আটকে রাখা ৩০ লাখ ৯১ হাজার ২৪৩ সৌদি রিয়াল ফেরত পেয়েছে বাংলাদেশ, যা দেশীয় মুদ্রায় প্রায় ১০ কোটি ২৩ লাখ টাকা। রোববার (১ নভেম্বর) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে সরকারের এই অর্জনের কথা জানান ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ।

চলতি ২০২৬ সালের হজ মৌসুমে মোট ৩৪০ জন বাংলাদেশি হজযাত্রীর চিকিৎসা ব্যয়ের অজুহাতে এই অর্থ আটকে রাখা হয়েছিল। পরবর্তীতে সরকারের কূটনৈতিক তৎপরতায় হজযাত্রীদের ইন্স্যুরেন্স-বহির্ভূত চিকিৎসা ব্যয় বাবদ কেটে নেওয়া ওই সম্পূর্ণ অর্থ ফেরত দিতে সম্মত হয় সৌদি কর্তৃপক্ষ।

অর্থ ফেরতের নজির অতীতে নেই।

সংবাদ সম্মেলনে ধর্মমন্ত্রী জানান, ফেরত পাওয়া এই অর্থ সংশ্লিষ্ট হজ এজেন্সিগুলোকে বুঝিয়ে দেওয়া হবে। তিনি বলেন, হজযাত্রীদের আর্থিক স্বার্থ নিশ্চিত করা এবং একই সঙ্গে দেশের মূল্যবান বৈদেশিক মুদ্রা সাশ্রয়ের ক্ষেত্রে এটি সরকারের একটি উল্লেখযোগ্য সাফল্য। পূর্ববর্তী কোনো হজ মৌসুমে এমন অর্থ ফেরত পাওয়ার নজির তৈরি হয়নি বলে তিনি উল্লেখ করেন।