রবিবার, ০১ নভেম্বর, ২০২৬,

পোশাকশ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষে মিরপুরে ৩ মেট্রো স্টেশন বন্ধ

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ১, ২০২৬, ০২:৪৫ পিএম

পোশাকশ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষে মিরপুরে ৩ মেট্রো স্টেশন বন্ধ

ছবি: সংগৃহীত

রাজধানীর মিরপুরে পোশাকশ্রমিকদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। রোববার (১ নভেম্বর) দুপুর ১২টার দিকে শুরু হওয়া এই সংঘাতের জেরে মিরপুর-১০, মিরপুর-১১ ও পল্লবী—এই তিনটি স্টেশনে মেট্রোরেল চলাচল সম্পূর্ণ বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ।

মিরপুর-১১ এলাকায় পুলিশের একটি গাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটে।

এর আগে ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে সকাল ৯টা থেকে রাস্তায় নামেন বিভিন্ন পোশাক কারখানার কয়েকশ শ্রমিক। সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করলে পুরো মিরপুর এলাকায় যান চলাচল সম্পূর্ণ স্থবির হয়ে পড়ে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বেলা ১১টার দিকে পুলিশ লাঠিচার্জ ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করে।

পুলিশের তৎপরতার মুখে শ্রমিকরা ইটপাটকেল ছুড়লে শুরু হয় ধাওয়া-পাল্টাধাওয়া। দফায় দফায় চলা এই সংঘর্ষের একপর্যায়ে পুরো এলাকা রণক্ষেত্রে রূপ নেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মিরপুর-১০ গোলচত্বর এলাকা থেকে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে দফায় দফায় কাঁদানে গ্যাস নিক্ষেপ করে পুলিশ সদস্যরা।