রবিবার, ০১ নভেম্বর, ২০২৬,
কালিয়াকৈরে অগ্নিকাণ্ড

গাজীপুরে শ্রমিক বিক্ষোভের সময় কারখানার ঝুট গুদামে আগুন

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ১, ২০২৬, ০৩:০৮ পিএম

গাজীপুরে শ্রমিক বিক্ষোভের সময় কারখানার ঝুট গুদামে আগুন

ছবি: সংগৃহীত

গাজীপুরের কালিয়াকৈরে শ্রমিক বিক্ষোভের মধ্যে একটি তৈরি পোশাক কারখানার ঝুট গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার (১ নভেম্বর) দুপুরে উপজেলার চন্দ্রা পল্লী বিদ্যুৎ এলাকায় ট্রপিক্যাল নিটেক্স লিমিটেড নামের ওই কারখানায় এই অগ্নিকাণ্ড ঘটে। খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছে।

মহাসড়কে দীর্ঘ যানজটের কারণে উদ্ধারকারী দল চরম ভোগান্তিতে পড়ে।

কালিয়াকৈর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার তারেকুল ইসলাম জানান, সকালে শ্রমিক বিক্ষোভের জেরে মহাসড়কে তীব্র যানজট তৈরি হয়। যানজটে আটকা পড়ে প্রথমে ঘটনাস্থলে পৌঁছাতে না পেরে ফায়ার সার্ভিসের ইউনিট দুটি ফিরে আসতে বাধ্য হয়েছিল। পরবর্তীতে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) পাহারায় মহাসড়কের উল্টোপথ দিয়ে ইউনিট দুটিকে আবারও ঘটনাস্থলে পাঠানো হয়।

আগুন লাগার প্রকৃত কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।