বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

শনিবার চাঁদ দেখা কমিটির বৈঠক, রবিউস সানি শুরু কবে

দিনাজপুর টিভি ডেস্ক

সেপ্টেম্বর ১১, ২০২৬, ০৫:০০ পিএম

শনিবার চাঁদ দেখা কমিটির বৈঠক, রবিউস সানি শুরু কবে

১৪৪৮ হিজরি সনের পবিত্র রবিউস সানি মাসের তারিখ নির্ধারণ করতে শনিবার সন্ধ্যায় বৈঠকে বসছে জাতীয় চাঁদ দেখা কমিটি। বাংলাদেশের আকাশে নতুন মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা করতে এই সভার আয়োজন করা হয়েছে।

ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম সভাকক্ষে এই বৈঠক অনুষ্ঠিত হবে। শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছে ইসলামিক ফাউন্ডেশন। জানানো হয়েছে, শনিবার মাগরিবের নামাজের পর সন্ধ্যা পৌনে ৭টায় এই পর্যালোচনা বৈঠক শুরু হবে। সভায় সভাপতিত্ব করবেন ধর্ম বিষয়ক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ।

শনিবার দেশের আকাশে চাঁদ দেখা গেলে রবিবার থেকেই পবিত্র রবিউস সানি মাস গণনা শুরু হবে। অন্যদিকে চাঁদ দেখা না গেলে চলতি রবিউল আউয়াল মাস ৩০ দিন পূর্ণ করবে এবং আগামী সোমবার থেকে নতুন মাস শুরু হবে।