রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

সৌদির গ্র্যান্ড মুফতির ইন্তেকালে আহমাদুল্লাহর শোক

দিনাজপুর টিভি ডেস্ক

সেপ্টেম্বর ২৩, ২০২৫, ১১:১৬ পিএম

সৌদির গ্র্যান্ড মুফতির ইন্তেকালে আহমাদুল্লাহর শোক

ছবি - সংগৃহীত

সৌদি আরবের গ্র্যান্ড মুফতি ড. আবদুল আজিজ বিন আবদুল্লাহ আল শায়খের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশের খ্যাতনামা ইসলামিক বক্তা ও আলেম শায়খ আহমাদুল্লাহ।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর, ২০২৫) বিকেলে এক ফেসবুক স্ট্যাটাসে তিনি লিখেছেন, “সৌদি আরবের গ্র্যান্ড মুফতি ড. আবদুল আজিজ বিন আবদুল্লাহ আল-শায়খ ইন্তেকাল করেছেন। আল্লাহ তার সকল খেদমত কবুল করুন, তার বিচ্যুতি মার্জনা করুন এবং তাকে জান্নাতুল ফিরদাউসে উচ্চ মাকাম দান করুন।”

ড. আবদুল আজিজ আল-শায়খ দীর্ঘকাল সৌদি আরবের গ্র্যান্ড মুফতি এবং সিনিয়র স্কলার কাউন্সিল-এর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। ইসলামিক ফিকহ শাস্ত্রে তার অবদান বিশ্বব্যাপী স্বীকৃত। তার মৃত্যুতে মুসলিম উম্মাহ গভীর শোকাহত।

শায়খ আহমাদুল্লাহর এই শোকবার্তা ও দোয়া সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে এবং তার অনুসারীরা গ্র্যান্ড মুফতির আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করছেন।