অক্টোবর ২৯, ২০২৫, ১০:৪১ পিএম
আলোচক আবু ত্বহা মোহাম্মদ আদনান তার এক বক্তব্যে মিথ্যা অপবাদ এবং মানুষের হক নষ্ট করার ভয়াবহ পরিণাম সম্পর্কে সতর্ক করেছেন। তিনি বলেন, কাউকে মিথ্যা অপবাদ দিলে কাবা ঘরের গেলাফ ধরে কানলেও আল্লাহ সে পাপ মাফ করবেন না, যতক্ষণ না ওই ব্যক্তি নিজে মাফ করেন।
পরকালে নেকি দিয়ে বা গুনাহ গ্রহণের মাধ্যমে এই ঋণ শোধ করতে হবে। এই আলোচনার পর তিনি রমজান মাস কাটানোর একটি বিস্তারিত পরিকল্পনা তুলে ধরেন। এই পরিকল্পনার শুরুতে রয়েছে কবিরা গুনাহ ও মানুষের কাছে করা অন্যায়ের তালিকা করে খাঁটি তওবা করা এবং রমজানের বাজার ও কেনাকাটা আগেই সম্পন্ন করে ইবাদতের জন্য সময় খালি রাখা।
রমজানের মূল কাজ হিসেবে তিনি দরিদ্রদের জন্য খাদ্যসামগ্রীর ব্যবস্থা করা, সেহরি ও ইফতারে কম খাওয়া, পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে পড়া, বেশি বেশি জিকির ও দোয়া করা, যাকাত প্রদান করা এবং পরিবারের সাথে ইসলামী সংস্কৃতি চর্চার ওপর গুরুত্ব দেন। তিনি তারাবির রাকাত সংখ্যা নিয়ে বিতর্কে না জড়িয়ে কোরআনকে সময় দেওয়ার ওপর সর্বোচ্চ জোর দেন।
কোরআনকেন্দ্রিক পরিকল্পনায় তিনি চার শ্রেণীর মানুষের জন্য চারটি লক্ষ্য নির্ধারণ করেন: যারা পড়তে পারেন না তাদের জন্য কোরআন পড়া শেখা, যারা পড়তে পারেন তাদের জন্য অন্তত একবার খতম করা, হাফেজদের জন্য পুরো কোরআন রিভিশন দেওয়া এবং যারা অর্থ বোঝেন তাদের জন্য অনুবাদসহ কোরআন খতম করা



দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন