রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

আবু ত্বহা-সাবিকুন নাহার দ্বন্দ্ব, সর্বশেষ যা জানা গেল

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ২১, ২০২৫, ০২:৪৮ পিএম

আবু ত্বহা-সাবিকুন নাহার দ্বন্দ্ব, সর্বশেষ যা জানা গেল

ছবি - সংগৃহীত

সামাজিক যোগাযোগ মাধ্যম ও গণমাধ্যমে ব্যাপক আলোড়ন সৃষ্টি করা ইসলামিক বক্তা আবু ত্ব-হা মুহাম্মদ আদনান ও তার প্রাক্তন স্ত্রী সাবিকুন নাহারের মধ্যকার পারিবারিক দ্বন্দ্বের অবশেষে অবসান ঘটেছে। মঙ্গলবার (২১ অক্টোবর) উভয়ই তাদের নিজ নিজ ভেরিফায়েড ফেসবুক পেজে স্ট্যাটাস দিয়ে জানিয়েছেন, দেশের বরেণ্য আলেমদের মধ্যস্থতায় শরিয়া মোতাবেক তাদের বিষয়গুলোর ‘সুন্দরভাবে সমাধান ও নিষ্পত্তি’ হয়েছে।

আবু ত্ব-হা মুহাম্মদ আদনানের পেজ থেকে জানানো হয়, আলেমদের উপস্থিতিতে তিনি তার প্রাক্তন স্ত্রীকে ‘খুলা’ তালাকের প্রস্তাব দিলে তিনি তা গ্রহণ করেন, যার মাধ্যমে তাদের বৈবাহিক সম্পর্ক চূড়ান্তভাবে ছিন্ন হয়ে যায়।সামাজিক মাধ্যমে সবচেয়ে আলোচিত বিষয় ছিল ৮ ভরি স্বর্ণ। এ বিষয়ে আবু ত্ব-হার স্ট্যাটাসে স্পষ্ট করা হয়েছে, ৮ ভরি স্বর্ণের বিনিময়ে বিবাহ বিচ্ছেদের যে ‘গুজব’ রটানো হয়েছে তা সত্য নয়।

প্রকৃত ঘটনা হলো, সাবিকুন নাহার মিরপুরে অবস্থিত ‘-এর উন্নয়ন প্রকল্পে গত বছর প্রায় ৮ ভরি স্বর্ণ ও নগদ অর্থ ‘ফেরতযোগ্য ধার’ হিসেবে প্রদান করেছিলেন। ওলামায়ে কেরামের বৈঠকে সেই ধারের অর্থ প্রতিষ্ঠান কর্তৃক নির্ধারিত সময়ের মধ্যে পরিশোধের সিদ্ধান্ত হয়েছে এবং উভয় পক্ষ তা মেনে নিয়েছে।অন্যদিকে, সাবিকুন নাহারও তার ফেসবুক পেজে এক দীর্ঘ স্ট্যাটাসে মীমাংসার খবরটি নিশ্চিত করেন।

তিনি এই সময়ে যারা তার পাশে ছিলেন, তাদের ধন্যবাদ জানান এবং যারা সমালোচনা করেছেন, তাদের ক্ষমা করে দেওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করেন।তবে, তিনি এই ইস্যুটি নিয়ে আর কোনো আলোচনা-সমালোচনা না করার জন্য সকলের প্রতি আহ্বান জানান।

বিশেষ করে মিডিয়ার প্রতি তিনি লেখেন, “আল্লাহর ওয়াস্তে পরকালের স্বার্থেই পারিবারিক আলোচনা সংবলিত আমার প্রতিটি অডিও, ভিডিও ক্লিপ ডিলিট করার জন্য সকল মিডিয়ার প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি।”উভয় পক্ষই জানিয়েছে, বাচ্চাদের বিষয়েও শরিয়াহ সম্মতভাবে ফয়সালা হয়েছে, যা তারা সর্বসম্মতিক্রমে মেনে নিয়েছেন।