নভেম্বর ৮, ২০২৫, ০৫:০৫ পিএম
বিপিএলের অন্যতম পুরাতন দল রংপুর রাইডার্স আসন্ন মৌসুমের জন্য নিজেদের কোচিং প্যানেল চূড়ান্তকরেছে বরাবরই শক্তিশালী দল গঠনকারী এই ফ্র্যাঞ্চাইজি এবারও তার ব্যতিক্রম নয়।
বিপিএলের পরবর্তী আসরে রংপুর রাইডার্সের কোচিং স্টাফে থাকছেন দেশের ও আন্তর্জাতিক ক্রিকেটের পরিচিত মুখ:প্রধান কোচ: মিকি আর্থার (গত মৌসুমেও তিনি এই দায়িত্বে ছিলেন)।সহকারী কোচ: সদ্য জাতীয় দলের দায়িত্ব পাওয়া মোহাম্মদ আশরাফুল।ব্যাটিং কোচ: শাহরিয়ার নাফিস।
স্পিন বোলিং কোচ: মোহাম্মদ রফিক।কোচিং স্টাফের পাশাপাশি তারকা ক্রিকেটারদেরও দলে ভেড়ানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে রংপুর। গণমাধ্যম সূত্রে জানা গেছে, বিপিএলের পরবর্তী আসরে রংপুরের জার্সিতে খেলবেন পেসার মুস্তাফিজুর রহমান।
টি-টোয়েন্টি ক্রিকেটের অন্যতম সেরা এই পেসারকে দলে ভিড়িয়ে এবারও তারকাবহুল দল গড়ার আভাস দিয়েছে রংপুর। তা ছাড়া আগামী আসরেও দলটিকে নেতৃত্ব দেবেন সোহান।উল্লেখ্য, রংপুর রাইডার্সের মালিকানা পেয়েছে বসুন্ধরা গ্রুপের টগি স্পোর্টস।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন