নভেম্বর ২৫, ২০২৫, ১১:৩৬ এএম
বিপিএলের এবারের আসর শুরু হওয়ার আগেই নাটকীয়তা যেন থামছেই না। তিন দফা পিছিয়ে আগামী ৩০ নভেম্বর ১২তম আসরের নিলাম অনুষ্ঠিত হতে যাচ্ছে। এবার প্লেয়ার্স ড্রাফট বাদ দিয়ে প্রথমবারের মতো 'অকশন' আয়োজন করা হবে।
আর ঠিক তার আগ মুহূর্তে নতুন উত্তাপ যোগ করে বিপিএলে যুক্ত হলো 'নোয়াখালী এক্সপ্রেস' নামের নতুন একটি ফ্র্যাঞ্চাইজি দল।
গতকাল রাতেই গণমাধ্যমে ছড়িয়ে পড়ে, দেশ ট্রাভেলসের মালিকানায় নোয়াখালী এক্সপ্রেস বিপিএলের দল হিসেবে অনুমোদন পেয়েছে। দলটির এক কর্মকর্তা এ খবর নিশ্চিত করে জানান,
রাতেই ই-মেইলের মাধ্যমে দল নিশ্চিতের খবর তাদের কাছে পৌঁছেছে এবং আজ বাকি সব আনুষ্ঠানিকতা চূড়ান্ত করা হবে। এই নতুন দল অন্তর্ভুক্তির ফলে পাঁচ দল থেকে বিপিএলের ফ্র্যাঞ্চাইজি দলের সংখ্যা বেড়ে ছয়ে দাঁড়ালো।সবকিছু ঠিক থাকলে বিপিএলের নতুন মৌসুম আগামী ২৬ ডিসেম্বর মাঠে গড়াবে এবং ফাইনাল অনুষ্ঠিত হতে পারে ২৪ জানুয়ারি। বিপিএলের দ্বাদশ আসরকে ঘিরে এবার ফ্র্যাঞ্চাইজি মালিকানার বেশ কিছু পরিবর্তন এসেছে।
নতুন দলটি আসায় সমর্থকদের উৎসাহ আরও বেড়ে গেছে, বিশেষ করে নোয়াখালীর স্থানীয় বাসিন্দারা প্রথমবারের মতো দেশের সবচেয়ে জনপ্রিয় এই ফ্র্যাঞ্চাইজি লিগে নিজেদের প্রতিনিধিত্ব দেখতে পাবেন।
বিপিএলের এবারের আসরে মালিকানা পাওয়া দলগুলো হলো:
| দল | মালিকানা |
| রংপুর রাইডার্স | টগি স্পোর্টস (বসুন্ধরা গ্রুপ) |
| ঢাকা ক্যাপিটা্লস | চ্যাম্পিয়ন স্পোর্টস (রিমার্ক-হারল্যান) |
| সিলেট টাইটান্স | ক্রিকেট উইথ সামি |
| রাজশাহী ওয়ারিয়র্স | নাবিল গ্রুপ |
| চিটাগং রয়েলস | ট্রায়াঙ্গাল সার্ভিস |
| নোয়াখালী এক্সপ্রেস | দেশ ট্রাভেলস |


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন