বৃহস্পতিবার, ০৫ নভেম্বর, ২০২৬,
টি-টোয়েন্টি সিরিজ

শ্রীলঙ্কাকে ধসিয়ে শিরোপা জিতল পাকিস্তান

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ২৯, ২০২৫, ১১:৩৭ পিএম

শ্রীলঙ্কাকে ধসিয়ে শিরোপা জিতল পাকিস্তান

রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনালে শ্রীলঙ্কাকে ৬ উইকেটে উড়িয়ে দিয়ে সিরিজ শিরোপা জিতে নিয়েছে স্বাগতিক পাকিস্তান। পাকিস্তান ৮ বল হাতে রেখেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায়।

টসে হেরে আগে ব্যাটিংয়ে নেমে শ্রীলঙ্কা কামিল মিশারার দারুণ ব্যাটিং নৈপুণ্যের পরও মাত্র ১১৪ রানে গুটিয়ে যায়। জবাবে পাকিস্তান ৪ উইকেট হারিয়ে ১১৮ রান তুলে অনায়াস জয় নিশ্চিত করে।

শ্রীলঙ্কার ইনিংসের শুরুতে ওপেনার পাথুম নিসাঙ্কাকে ফিরিয়ে দেন শাহিন শাহ আফ্রিদি। এরপর অন্য ওপেনার কামিল মিশারা একাই লড়ে যান। তিনি ২ বাউন্ডারি ও ৪ ছক্কায় ৫৯ রানের দারুণ এক ইনিংস উপহার দেন।

তবে মিশারা আউট হওয়ার পরই লঙ্কান ব্যাটিং-অর্ডারে মড়ক লাগে। মাত্র ১৬ রানের ব্যবধানে তাসের ঘরের মতো উড়ে যায় অতিথিদের বাকি ৮ উইকেট। দুই অঙ্ক স্পর্শ করেছেন কেবল নিসাঙ্কা (১১) ও কুশল মেন্ডিস (১৪)।পাকিস্তানের জার্সিতে দারুণ বোলিং করে শাহিন শাহ আফ্রিদি ও মোহাম্মদ নাওয়াজ উভয়েই ৩টি করে উইকেট নেন। ২টি উইকেট নেন আবরার আহমেদ। ম্যাচসেরা নির্বাচিত হন মোহাম্মদ নাওয়াজ।

১১০ রানের জবাবে ব্যাট হাতে নেমে পাকিস্তান খুব একটা চাপে পড়েনি।

বাবর আজম ৩৭ রানে অপরাজিত থাকেন।

সাইম আইয়ুবের ব্যাট থেকে আসে ৩৬ রান।

সাহিবজাদা ফারহান এনে দেন ২৩ রান।

১৮.৪ ওভারে ৪ উইকেট হারিয়ে ১১৮ রান তুলে জয় নিশ্চিত করে পাকিস্তান।