নভেম্বর ৩০, ২০২৫, ১২:৫০ পিএম
প্রায় এক যুগ পর নিলাম পদ্ধতি ফিরছে বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল)। প্রথম দুই আসরের পর বন্ধ থাকা এই প্রক্রিয়া আজ রোববার (৩০ নভেম্বর) অনুষ্ঠিত হতে যাচ্ছে। এবারের বিপিএল নিলাম এক ঘণ্টা পিছিয়ে বিকেল ৪টায় শুরু হবে।
স্কোয়াড ও খরচের সীমা
বিপিএলের নিয়ম অনুযায়ী, প্রতিটি দল সর্বোচ্চ ২২ জন খেলোয়াড় নিবন্ধন করতে পারবে।
| ক্যাটাগরি | খরচ/সংখ্যা সীমা |
| একাদশে বিদেশি | কমপক্ষে ২ জন ও সর্বোচ্চ ৪ জন |
| মোট সাপোর্ট স্টাফ | সর্বোচ্চ ১২ জন |
| স্থানীয় ক্রিকেটার কেনার সর্বোচ্চ খরচ | ৪ কোটি ৫০ লাখ টাকা (সরাসরি চুক্তির খেলোয়াড় বাদে) |
| বিদেশি ক্রিকেটার কেনার সর্বোচ্চ খরচ | ৩ লাখ ৫০ হাজার মার্কিন ডলার (সরাসরি চুক্তিসহ) |
খেলোয়াড়দের ভিত্তি মূল্য তালিকা
নিলামের স্থানীয় ও বিদেশি ক্রিকেটারদের ভিন্ন ভিন্ন ক্যাটাগরিতে ভাগ করে তাদের ভিত্তি মূল্য নির্ধারণ করা হয়েছে:
| স্থানীয় ক্রিকেটার (৬ ক্যাটাগরি) | ভিত্তি মূল্য (টাকা) |
| ‘এ’ ক্যাটাগরি | ৫০ লাখ |
| ‘বি’ ক্যাটাগরি | ৩৫ লাখ |
| ‘সি’ ক্যাটাগরি | ২২ লাখ |
| ‘ডি’ ক্যাটাগরি | ১৮ লাখ |
| ‘ই’ ক্যাটাগরি | ১৪ লাখ |
| ‘এফ’ ক্যাটাগরি | ১১ লাখ |
| বিদেশি ক্রিকেটার (৫ ক্যাটাগরি) | ভিত্তি মূল্য (মার্কিন ডলার) |
| ‘এ’ ক্যাটাগরি | ৩৫ হাজার |
| ‘বি’ ক্যাটাগরি | ২৫ হাজার |
| ‘সি’ ক্যাটাগরি | ২০ হাজার |
| ‘ডি’ ক্যাটাগরি | ১৫ হাজার |
| ‘ই’ ক্যাটাগরি | ১০ হাজার |

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন