নভেম্বর ৩০, ২০২৫, ০৩:৩৬ পিএম
প্রায় এক যুগ পর আবারও নিলাম পদ্ধতিতে খেলোয়াড় দলে ভেড়াতে যাচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। প্রথম দুই আসরের পর দীর্ঘদিন ধরে ড্রাফট পদ্ধতি অনুসরণ করা হলেও, এবার নিলাম পদ্ধতি ফিরিয়ে আনার পর থেকেই সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস ও আগ্রহ উল্লেখযোগ্যভাবে বেড়েছে।
আজ রোববার (৩০ নভেম্বর) বিকেল ৪টায় অনুষ্ঠিত হবে এবারের বিপিএল নিলাম। শুরুতে বিকেল ৩টায় নিলাম শুরু করার ঘোষণা থাকলেও শেষ মুহূর্তে সময় পরিবর্তন করে তা এক ঘণ্টা পিছিয়ে দেওয়া হয়েছে।
ক্রিকেটপ্রেমীরা কোনো ধরনের ভোগান্তি ছাড়াই এই নিলাম অনুষ্ঠান সরাসরি উপভোগ করতে পারবেন:টেলিভিশনে: নিলাম অনুষ্ঠানটি সরাসরি দেখাবে টি স্পোর্টস চ্যানেল।
মোবাইলে/অনলাইনে: মোবাইলেও নিলাম দেখার সুযোগ রয়েছে। বিসিবির ইউটিউব চ্যানেলে সরাসরি এই নিলাম দেখানো হবে।নিলামে দলগুলোর জন্য খেলোয়াড় কেনার ক্ষেত্রে বেশ কিছু নিয়ম অনুসরণ করতে হবে:মোট খেলোয়াড়: প্রতিটি দল সর্বোচ্চ ২২ জন খেলোয়াড় দলে নিতে পারবে।বিদেশি খেলোয়াড় (একাদশে): ন্যূনতম দুইজন এবং সর্বোচ্চ চারজন বিদেশি খেলোয়াড় রাখতে পারবে দলগুলো।
স্থানীয় খেলোয়াড় (নিলাম থেকে): প্রতিটি দলকে নিলাম থেকে কমপক্ষে ১২ জন স্থানীয় ক্রিকেটার কিনতে হবে। সর্বোচ্চ ১৪ জন কেনা যাবে।ক্যাটাগরি অনুযায়ী ক্রয়: প্রতিটি ক্যাটাগরি থেকে খেলোয়াড় কিনতে হবে ('এ' ও 'বি' মিলিয়ে কমপক্ষে দুজন, 'সি' ও 'ডি' মিলিয়ে কমপক্ষে ৬ জন এবং 'ই' ও 'এফ' ক্যাটাগরি মিলিয়ে কমপক্ষে ৪ জন)।বিদেশি (নিলাম থেকে): নিলাম থেকে কমপক্ষে দুইজন করে বিদেশি ক্রিকেটার কিনতে হবে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন