রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,
অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপ

চীনের কাছে হেরে বাংলাদেশের বিদায়

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ৩০, ২০২৫, ০৮:৫৮ পিএম

চীনের কাছে হেরে বাংলাদেশের বিদায়

অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপ বাছাইয়ের গ্রুপ পর্বের শুরুটা দুর্দান্ত হলেও শেষটা আর রাঙানো হলো না লাল-সবুজ প্রতিনিধিদের। আজ নিজেদের পঞ্চম ও শেষ ম্যাচে স্বাগতিক চীন শুয়াই উইহাওয়ের হ্যাটট্রিকে ৪-০ গোলে কোচ গোলাম রব্বানি ছোটনের শিষ্যদের হারিয়েছে।

যে কারণে এশিয়ান কাপের মূল পর্বে খেলার স্বপ্ন চুরমার হয়ে গেছে।চীনের বিপক্ষে জয়ের কোনো বিকল্প ছিল না বাংলাদেশের জন্য। যে কারণে ম্যাচটি অঘোষিত ফাইনালেই রূপ নিয়েছিল।

এই ম্যাচে জিততে পারলেই বয়সভিত্তিক এশিয়ান কাপের চূড়ান্ত পর্বের টিকিট কাটতে পারত বাংলাদেশের ছেলেরা। কিন্তু বড় হারে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হলো নাজমুল হুদা ফয়সালদের।

গোলদাতা: চীনের হয়ে প্রথমার্ধের গোল দুটি করেন শুয়াই উইহাও। ৫৩ মিনিটে হ্যাটট্রিক পূরণ করেন ওয়েইহাও। চতুর্থ গোলটি করেন ঝাও।বাছাই পর্বে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছিল বাংলাদেশ। ‘এ’ গ্রুপে প্রথম চার ম্যাচ খেলে চারটিতেই জেতে তারা।

তিমুর লেস্তে: ৫-০ গোলে জয়।

ব্রুনাই: ৮-০ গোলে জয়।

শ্রীলঙ্কা: ৫-০ গোলে জয়।

বাহরাইন: ২-১ গোলে জয়।

১২ পয়েন্ট নিয়ে চীনের সঙ্গে যৌথভাবে টেবিলের শীর্ষে থেকেও শেষ ম্যাচে বড় হারে স্বপ্নভঙ্গ হলো বাংলাদেশের। আগামী বছর সৌদি আরবে অনুষ্ঠিত হবে এশিয়ান কাপের চূড়ান্ত পর্ব।