ডিসেম্বর ১৩, ২০২৫, ০৬:২৬ পিএম
বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসির তিন দিনের ভারত সফরের প্রথম দিনেই কলকাতার সল্টলেক স্টেডিয়ামে আয়োজিত এক অনুষ্ঠান ঘিরে চরম অব্যবস্থাপনার অভিযোগ উঠেছে। এই বিশৃঙ্খলার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন দর্শকরা।
এই পরিস্থিতিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষমা চেয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
মেসিকে দেখতে গিয়ে ভোগান্তিতে পড়া দর্শকদের কাছে দুঃখ প্রকাশ করেন তিনি। আজ শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে মমতা বন্দ্যোপাধ্যায় অব্যবস্থাপনার ঘটনায় বিস্ময় প্রকাশ করেন।
মুখ্যমন্ত্রী তার পোস্টে লেখেন:সল্টলেক স্টেডিয়ামে যে অব্যবস্থাপনা হয়েছে, তাতে আমি গভীরভাবে মর্মাহত ও বিস্মিত।”তিনি আরও লেখেন, “হাজার হাজার ক্রীড়াপ্রেমী ও সমর্থকের সঙ্গে আমিও আজ স্টেডিয়ামের দিকে যাচ্ছিলাম, তাদের প্রিয় ফুটবলার লিওনেল মেসিকে এক ঝলক দেখার জন্য। এই দুর্ভাগ্যজনক ঘটনার জন্য আমি লিওনেল মেসিসহ সব ক্রীড়াপ্রেমী ও তার ভক্তদের কাছে আন্তরিকভাবে ক্ষমাপ্রার্থী।
এই অব্যবস্থাপনার কারণ খতিয়ে দেখতে একটি তদন্ত কমিটি গঠনের ঘোষণা দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। তিনি জানান, অব্যবস্থাপনার পেছনে কারা দায়ী এবং কিভাবে এমন পরিস্থিতির সৃষ্টি হলো, তা তদন্ত করে দেখা হবে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন