ডিসেম্বর ২৬, ২০২৫, ০৬:৫৫ পিএম
নাজমুল হোসেন শান্তর অনবদ্য শতকে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বাদশ আসরের উদ্বোধনী ম্যাচে জয় দিয়ে শুভ সূচনা করেছে রাজশাহী ওয়ারিয়র্স। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ১৯১ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে ২ বল ও ৮ উইকেট হাতে রেখেই জয় নিশ্চিত করে রাজশাহী।
টস হেরে প্রথমে ব্যাটিং করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৯০ রান তোলে সিলেট টাইটান্স। দলের পক্ষে পারভেজ হোসেন ইমন ৩৩ বলে অপরাজিত ৬৫ রানের বিধ্বংসী ইনিংস খেলেন।
এছাড়া রনি তালুকদার ৪১ ও আফিফ হোসেন ৩৩ রান করেন। রাজশাহীর সন্দ্বীপ লামিচানে নেন ২টি উইকেট।
১৯১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই দুই ওপেনারকে হারালেও অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও অভিজ্ঞ মুশফিকুর রহিম ম্যাচ নিজেদের নিয়ন্ত্রণে নেন। শান্ত মাত্র ৬০ বলে ১০১ রানের হার না মানা এক ইনিংস খেলেন, যাতে ছিল ১০টি চার ও ৫টি ছক্কা। অন্য প্রান্তে মুশফিক ৩১ বলে ৫১ রান করে অপরাজিত থাকেন।
তাঁদের তৃতীয় উইকেটের অবিচ্ছিন্ন ১০০ ছাড়ানো জুটিতে সহজ জয় পায় রাজশাহী। সিলেটের মিরাজ ও খালেদ একটি করে উইকেট পেলেও শান্ত-মুশফিক শো থামাতে পারেননি। এই জয়ে শিরোপার শক্ত দাবিদার হিসেবে নিজেদের জানান দিল রাজশাহী ওয়ারিয়র্স।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন