সোমবার, ০২ নভেম্বর, ২০২৬,

বিপিএলের নতুন সূচি প্রকাশ

দিনাজপুর টিভি ডেস্ক

ডিসেম্বর ৩১, ২০২৫, ০৫:৪৩ পিএম

বিপিএলের নতুন সূচি প্রকাশ

অবশেষে গুঞ্জনই সত্যি হলো। এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) কোনো ম্যাচ চট্টগ্রামে অনুষ্ঠিত হচ্ছে না। পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী সিলেটের পর চট্টগ্রাম পর্ব শুরু হওয়ার কথা থাকলেও টুর্নামেন্ট কর্তৃপক্ষ সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছে। বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইফতেখার রহমান মিঠু বিষয়টি নিশ্চিত করেছেন।

পূর্বের সূচি অনুযায়ী ৫ জানুয়ারি থেকে ১২ জানুয়ারি পর্যন্ত চট্টগ্রামে ম্যাচ আয়োজনের কথা ছিল। তবে নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ১২ জানুয়ারি পর্যন্ত সব খেলা সিলেটে অনুষ্ঠিত হবে।

এরপর ১৩ জানুয়ারি টুর্নামেন্টের ৬টি দল ঢাকায় ফিরবে এবং টুর্নামেন্টের বাকি অংশ ঢাকাতেই সম্পন্ন হবে। আগামী ২৩ জানুয়ারি ঢাকায় ফাইনাল অনুষ্ঠিত হবে।

সিলেট পর্ব (১ - ১২ জানুয়ারি)

১ জানুয়ারি, বৃহস্পতিবার: সিলেট টাইটান্স বনাম ঢাকা ক্যাপিটালস (দুপুর ১টা)

১ জানুয়ারি, বৃহস্পতিবার: রংপুর রাইডার্স বনাম রাজশাহী ওয়ারিয়র্স (সন্ধ্যা ৬টা)

২ জানুয়ারি, শুক্রবার: ঢাকা ক্যাপিটালস বনাম চট্টগ্রাম রয়্যালস (দুপুর ২টা)

২ জানুয়ারি, শুক্রবার: সিলেট টাইটান্স বনাম রংপুর রাইডার্স (সন্ধ্যা ৭টা)

৪ জানুয়ারি, রবিবার: সিলেট টাইটান্স বনাম চট্টগ্রাম রয়্যালস (দুপুর ১টা)

৪ জানুয়ারি, রবিবার: ঢাকা ক্যাপিটালস বনাম রংপুর রাইডার্স (সন্ধ্যা ৬টা)

৫ জানুয়ারি, সোমবার: নোয়াখালী এক্সপ্রেস বনাম সিলেট টাইটান্স (দুপুর ১টা)

৫ জানুয়ারি, মঙ্গলবার: চট্টগ্রাম রয়্যালস বনাম রংপুর রাইডার্স (সন্ধ্যা ৬টা)

৭ জানুয়ারি, বুধবার: ঢাকা ক্যাপিটালস বনাম নোয়াখালী এক্সপ্রেস (দুপুর ১টা)

৭ জানুয়ারি, বুধবার: চট্টগ্রাম রয়্যালস বনাম সিলেট টাইটান্স (সন্ধ্যা ৬টা)

৮ জানুয়ারি, বৃহস্পতিবার: রাজশাহী ওয়ারিয়র্স বনাম নোয়াখালী এক্সপ্রেস (দুপুর ১টা)

৮ জানুয়ারি, বৃহস্পতিবার: ঢাকা ক্যাপিটালস বনাম সিলেট টাইটান্স (সন্ধ্যা ৬টা)

৯ জানুয়ারি, শুক্রবার: রাজশাহী ওয়ারিয়র্স বনাম চট্টগ্রাম রয়্যালস (দুপুর ১টা)

৯ জানুয়ারি, শুক্রবার: রংপুর রাইডার্স বনাম নোয়াখালী এক্সপ্রেস (সন্ধ্যা ৬টা)

১১ জানুয়ারি, রবিবার: রাজশাহী ওয়ারিয়র্স বনাম রংপুর রাইডার্স (দুপুর ১টা)

১১ জানুয়ারি, রবিবার: নোয়াখালী এক্সপ্রেস বনাম ঢাকা ক্যাপিটালস (সন্ধ্যা ৬টা)

১২ জানুয়ারি, সোমবার: সিলেট টাইটান্স বনাম রংপুর রাইডার্স (দুপুর ১টা)

১২ জানুয়ারি, সোমবার: রাজশাহী ওয়ারিয়র্স বনাম ঢাকা ক্যাপিটালস (সন্ধ্যা ৬টা)

ঢাকা পর্ব ও ফাইনাল (১৫ - ২৩ জানুয়ারি)

১৫ জানুয়ারি, বৃহস্পতিবার: চট্টগ্রাম রয়্যালস বনাম নোয়াখালী এক্সপ্রেস (দুপুর ১টা)

১৫ জানুয়ারি, বৃহস্পতিবার: রাজশাহী ওয়ারিয়র্স বনাম সিলেট টাইটান্স (সন্ধ্যা ৬টা)

১৬ জানুয়ারি, শুক্রবার: রংপুর রাইডার্স বনাম ঢাকা ক্যাপিটালস (দুপুর ২টা)

১৬ জানুয়ারি, শুক্রবার: চট্টগ্রাম রয়্যালস বনাম রাজশাহী ওয়ারিয়র্স (সন্ধ্যা ৭টা)

১৭ জানুয়ারি, শনিবার: রংপুর রাইডার্স বনাম নোয়াখালী এক্সপ্রেস (দুপুর ১টা)

১৭ জানুয়ারি, শনিবার: চট্টগ্রাম রয়্যালস বনাম ঢাকা ক্যাপিটালস (সন্ধ্যা ৬টা)

১৯ জানুয়ারি, সোমবার: এলিমিনেটর (৩য় বনাম ৪র্থ দল) - দুপুর ১টা

১৯ জানুয়ারি, সোমবার: কোয়ালিফায়ার-১ (১ম বনাম ২য় দল) - সন্ধ্যা ৬টা

২১ জানুয়ারি, বুধবার: কোয়ালিফায়ার-২ - সন্ধ্যা ৬টা

২৩ জানুয়ারি, শুক্রবার: ফাইনাল - সন্ধ্যা ৭টা