বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

সাকিবকে পিছনে ফেলে নতুন উচ্চতায় মুস্তাফিজ

দিনাজপুর টিভি ডেস্ক

জানুয়ারি ২, ২০২৬, ১০:৪৩ পিএম

সাকিবকে পিছনে ফেলে নতুন উচ্চতায় মুস্তাফিজ

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চলতি আসরে ইতিহাস গড়লেন কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। সিলেট টাইটান্সের বিপক্ষে নিজের প্রথম ওভারেই মেহেদী হাসান মিরাজকে আউট করে টি-টোয়েন্টি ক্যারিয়ারের ৪০০তম উইকেটের মাইলফলক স্পর্শ করেন তিনি।

বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে দ্রুততম বোলার হিসেবে এই অনন্য উচ্চতায় পৌঁছালেন মুস্তাফিজ।এই মাইলফলকে পৌঁছাতে মুস্তাফিজের লেগেছে ৩১৫টি ম্যাচ, যা সাকিব আল হাসানের ম্যাচসংখ্যার চেয়ে কম।

সাকিবের পর দ্বিতীয় বাংলাদেশি হিসেবে ৪০০ উইকেটের ক্লাবে প্রবেশ করলেও ‘দ্রুততম’ হওয়ার গৌরব এখন ফিজের দখলে। যদিও ৪৬৮ ম্যাচে ৫০৭ উইকেট নিয়ে সামগ্রিকভাবে সাকিবের উইকেট সংখ্যা বেশি, তবে গতির বিচারে মুস্তাফিজ তাকে ছাড়িয়ে গেছেন।

টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে বর্তমানে সর্বোচ্চ উইকেটশিকারিদের তালিকায় মুস্তাফিজ শীর্ষ দশে জায়গা করে নিয়েছেন। এই তালিকার শীর্ষে রয়েছেন আফগান তারকা রশিদ খান (৬৮৫ উইকেট)। ধারাবাহিকতা আর কাটারের জাদুতে মুস্তাফিজ আবারও প্রমাণ করলেন, টি-টোয়েন্টি ফরম্যাটে তিনি বিশ্ব ক্রিকেটের অন্যতম সেরা ও নির্ভরযোগ্য বোলার।