শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬,

৫ উইকেটে নিয়ে নোয়াখালীকে ১২৬ রানে থামালো শরিফুল

দিনাজপুর টিভি ডেস্ক

জানুয়ারি ১৬, ২০২৬, ০৪:০০ পিএম

৫ উইকেটে নিয়ে নোয়াখালীকে ১২৬ রানে থামালো শরিফুল

বিপিএলে আজ শরিফুল ইসলামের বোলিং তোপে লণ্ডভণ্ড হয়ে গেছে নোয়াখালী এক্সপ্রেসের ব্যাটিং লাইনআপ। শুক্রবার (১৬ জানুয়ারি) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন চট্টগ্রামের অধিনায়ক শেখ মাহেদি হাসান। 

প্রথমে ব্যাট করতে নেমে নোয়াখালী এক্সপ্রেস ৩ ওভারে ৩৪ রানের উড়ন্ত সূচনা করলেও শরিফুলের বিধ্বংসী স্পেলে মাত্র ১২৬ রানেই অলআউট হয়ে যায় হায়দার আলীর দল।

চট্টগ্রামের বোলারদের মধ্যে শরিফুল ইসলাম ছিলেন অপ্রতিরোধ্য। তিনি মাত্র ৩.৫ ওভার বল করে ৯ রানের বিনিময়ে ৫টি উইকেট শিকার করেন। ইনিংসের শেষের দিকে হাসান মাহমুদ, মেহেদী হাসান রানা ও সাব্বির হোসেনের মতো ব্যাটারদের ফিরিয়ে দিয়ে নোয়াখালীর বড় সংগ্রহের স্বপ্ন ধূলিসাৎ করে দেন তিনি। 

এছাড়া শেখ মাহেদি হাসান ৩টি এবং আমের জামাল ১টি উইকেট নেন।নোয়াখালীর পক্ষে হাসান ইশাখিল সর্বোচ্চ ২৫ এবং সাব্বির হোসেন ২২ রান করেন। জাকের আলী (২৩) ও সৌম্য সরকার (১৪) থিতু হওয়ার চেষ্টা করলেও বড় ইনিংস খেলতে ব্যর্থ হন। শেষ ৪ উইকেট মাত্র ৩৫ রানে হারিয়ে ১২৬ রানেই থমকে যায় নোয়াখালীর ইনিংস। চট্টগ্রামের সামনে এখন ১২৭ রানের সহজ লক্ষ্য।