শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬,

ম্যাচসেরা হয়েই সেই ‘মানবিক’ প্রতিশ্রুতির কথা জানালেন শরিফুল

দিনাজপুর টিভি ডেস্ক

জানুয়ারি ১৬, ২০২৬, ০৯:৩৪ পিএম

ম্যাচসেরা হয়েই সেই ‘মানবিক’ প্রতিশ্রুতির কথা জানালেন শরিফুল

বিপিএলে আজ শুক্রবার (১৬ জানুয়ারি) নোয়াখালী এক্সপ্রেসের বিপক্ষে চট্টগ্রাম রয়্যালসের জয়ের নায়ক শরিফুল ইসলাম কেবল বল হাতেই আগুন ঝরাননি, মাঠের বাইরেও দেখিয়েছেন নিজের বিশাল হৃদয়। 

৩.৫ ওভারে মাত্র ৯ রান খরচ করে ৫ উইকেট শিকার করে ম্যাচসেরার পুরস্কার জেতার পর তিনি পুনরায় ঘোষণা করেছেন যে, এই পুরস্কারের সম্পূর্ণ অর্থ তাঁর জন্মস্থান পঞ্চগড়ের অসহায় মানুষের কল্যাণে ব্যয় করবেন।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে শরিফুল বলেন, আমি বলেছিলাম যতদিন ক্রিকেট খেলব, যতবারই ম্যাচসেরা হব—পুরস্কারের টাকাটা আমার এলাকার অভাব-অনটনে থাকা মানুষদের দিয়ে দিবো। 

ইনশাআল্লাহ, আমি সেই কথা রাখছি।" উল্লেখ্য, গত বছরের অক্টোবরে আফগানিস্তান সিরিজের সময় শরিফুল প্রথম এই মানবিক উদ্যোগের কথা জানিয়েছিলেন। তিনি আন্তর্জাতিক বা ঘরোয়া সব ধরনের ম্যাচেই এই নিয়ম মেনে চলার অঙ্গীকার করেছিলেন।সামাজিক যোগাযোগ মাধ্যমেও শরিফুল তাঁর খুশির কথা জানিয়ে লিখেছেন, "প্রথম ফাইফার, ম্যান অব দ্য ম্যাচ এবং টিমের জয়—আলহামদুলিল্লাহ।

 ইনশাআল্লাহ, প্রতিশ্রুতিমতো সম্মানি গ্রামের পিছিয়ে পড়া মানুষের জন্য ব্যয় করা হবে।" ক্রিকেটের পাশাপাশি নিজের এলাকা নিয়ে শরিফুল সবসময়ই সচেতন; পঞ্চগড়ে ১০০০ শয্যার আধুনিক হাসপাতাল নির্মাণ এবং মাদকবিরোধী আন্দোলনেও তিনি সোচ্চার ভূমিকা রাখছেন। তাঁর এমন মানবিক কাজ সাধারণ দর্শক ও তরুণ ক্রিকেটারদের জন্য এক বড় অনুপ্রেরণা।