বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

২২ বলের ফিফটিতে দিলারার রেকর্ড

দিনাজপুর টিভি ডেস্ক

জুন ৪, ২০২৬, ১০:৫৩ পিএম

২২ বলের ফিফটিতে দিলারার রেকর্ড

বাংলাদেশের মেয়েদের দ্রুত রান তোলার প্রবণতা নিয়ে প্রায়ই নানা কথা শোনা যায়। তবে এডিনবরায় নেদারল্যান্ডসের বিপক্ষে ওপেনার দিলারা আক্তার টি–টুয়েন্টিসুলভ বিধ্বংসী এক ইনিংস খেলে রেকর্ড গড়েছেন।মাত্র ২২ বলে অর্ধশতক পূরণ করেন দিলারা।

মেয়েদের টি–টুয়েন্টিতে এটিই বাংলাদেশের দ্রুততম ফিফটি। এর আগে ২০১৯ সালে লাহোরে পাকিস্তানের বিপক্ষে রুমানা আহমেদের ২৮ বলে ফিফটির রেকর্ড ছিল। ত্রিদেশীয় সিরিজের এই ম্যাচে বৃষ্টিতে খেলা ৮ ওভারে নেমে আসে। বাংলাদেশ প্রথমে ব্যাট করে ৩ উইকেটে ৯৮ রান তোলে। দিলারা ২৬ বলে ৮ চার ও ২ ছক্কায় ৫১ রানের ঝোড়ো ইনিংস খেলেন।

জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ছিল দুর্দান্ত বোলিং।জবাব দিতে নেমে নেদারল্যান্ডস ৮ ওভারে ৫ উইকেটে ৮৫ রান করতে সক্ষম হয়। ফলে বাংলাদেশ ম্যাচটি ১৩ রানে জয়ী হয়। ত্রিদেশীয় সিরিজে ৪ ম্যাচে দুটিতে জয় নিয়ে পয়েন্ট তালিকার দুইয়ে অবস্থান করছে বাংলাদেশের মেয়েরা।