বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬,

ঋতুপর্ণার গোলে সমতা, স্বপ্ন বাড়ল বাংলাদেশের

দিনাজপুর টিভি ডেস্ক

জুন ৬, ২০২৬, ০৮:০২ পিএম

ঋতুপর্ণার গোলে সমতা, স্বপ্ন বাড়ল বাংলাদেশের

সাফ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতের বিপক্ষে সমতায় ফিরেছে বাংলাদেশ। প্রথমার্ধের যোগ করা সময়ে গোলটি করেছেন ঋতুপর্ণা চাকমা। এই গোলের মাধ্যমে শিরোপা জয়ের স্বপ্ন আরও জোরালো হলো লাল-সবুজ জার্সিধারীদের।ম্যাচের বিরতির ঠিক আগেই সমতায় ফেরে বাংলাদেশ।

ম্যাচের ৪২ মিনিটে পেয়ারি জাজার গোলে পিছিয়ে পড়েছিল বাংলাদেশ। কিন্তু চার মিনিট পরেই আনিকার থেকে বল পেয়ে তহুরা দারুণভাবে বাড়িয়ে দেন ঋতুপর্ণাকে। বাঁ প্রান্ত দিয়ে বক্সে ঢুকে তিনি কোনাকুনি শট নেন। ভারতীয় গোলরক্ষককে পরাস্ত করে বল জড়িয়ে যায় জালে।

ভারতের গোলটি ছিল কিছুটা ভাগ্যের ছোঁয়ায় পাওয়া।গোলরক্ষক মিলি গোলপোস্ট ছেড়ে খানিকটা সামনে এগিয়ে ছিলেন। সুরভী বল ঠেকাতে গেলে তা দিক পরিবর্তন করে মিলির মাথার ওপর দিয়ে জালে জড়ায়। প্রথমার্ধ শেষে ১-১ সমতায় শেষ হয়েছে লড়াই।