রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

০ রানেই নেই অস্ট্রেলিয়ার ৩ উইকেট

দিনাজপুর টিভি ডেস্ক

জুন ১১, ২০২৬, ১১:৪০ এএম

০ রানেই নেই অস্ট্রেলিয়ার ৩ উইকেট

মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ক্রিকেটবিশ্ব দেখল এক অবিশ্বাস্য দৃশ্য। সিরিজের দ্বিতীয় একদিনের আন্তর্জাতিক ম্যাচে টস জিতে ব্যাট করতে নেমে বাংলাদেশ বোলারদের তোপের মুখে পড়েছে অস্ট্রেলিয়া। রানের খাতা খোলার আগেই তিন উইকেট হারিয়ে নজিরবিহীন বিপর্যয়ের মুখে পড়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

পেসার তাসকিন আহমেদের প্রথম ওভারের চতুর্থ বলেই সাজঘরে ফেরেন ম্যাট শর্ট। এরপর বোলিংয়ে এসে মোস্তাফিজুর রহমান দ্বিতীয় ওভারের প্রথম বলেই কুপার কনোলিকে আউট করেন। একই ওভারের শেষদিকে ম্যাট রেনশকেও প্যাভিলিয়নের পথ দেখান এই বাঁহাতি পেসার। ফলে স্কোরবোর্ডে কোনো রান যোগ হওয়ার আগেই তিন উইকেট হারিয়ে স্তব্ধ হয়ে গেছে অস্ট্রেলিয়া।

একদিনের আন্তর্জাতিক ক্রিকেটের ইতিহাসে রানের খাতা খোলার আগে প্রথম তিন উইকেট হারানোর ঘটনা এটি মাত্র চতুর্থবার। ক্রিকেট ইতিহাসের এই লজ্জাজনক রেকর্ডের তালিকায় এবার নাম লেখাল অস্ট্রেলিয়া। এর আগে ২০০৩ বিশ্বকাপে শ্রীলঙ্কার চামিন্দা ভাস বাংলাদেশের বিপক্ষে এমন অবিশ্বাস্য কাণ্ড ঘটিয়েছিলেন।

২৩ বছর পর মিরপুরে বাংলাদেশ দল সেই ইতিহাসের এক অন্যরকম পুনরাবৃত্তি ঘটাল, তবে এবার প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজ টস হারলেও বল হাতে টাইগার বোলাররা ম্যাচের শুরুতেই যেভাবে আধিপত্য বিস্তার করেছেন, তা সত্যিই বিস্ময়কর।