রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

বিশ্বকাপে ইরান ও নিউজিল্যান্ডের লড়াই সমতায় শেষ

দিনাজপুর টিভি ডেস্ক

জুন ১৬, ২০২৬, ০৯:৫১ এএম

বিশ্বকাপে ইরান ও নিউজিল্যান্ডের লড়াই সমতায় শেষ

বিশ্বকাপের জি গ্রুপের লড়াইয়ে ইরান ও নিউজিল্যান্ড ২-২ গোলে ড্র করেছে। লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলেছে দুই দল। দুইবার পিছিয়ে পড়ার পরও ইরান ম্যাচে সমতা ফিরিয়ে গুরুত্বপূর্ণ এক পয়েন্ট আদায় করে নিয়েছে।ম্যাচে লড়াই ছিল সমানে সমান।

ম্যাচের সপ্তম মিনিটে এলিজা জাস্টের গোলে এগিয়ে যায় নিউজিল্যান্ড। অধিনায়ক ক্রিস উডের দারুণ পাস থেকে গোলটি করেন তিনি। তবে তেত্রিশ মিনিটে রামিন রেজাইয়ান বক্সের ভেতর জটলার সুযোগ কাজে লাগিয়ে ইরানকে সমতায় ফেরান।প্রথমার্ধ শেষ হয় ১-১ সমতায়।

দ্বিতীয়ার্ধে ৫৫ মিনিটে এলিজা জাস্ট নিজের দ্বিতীয় গোলটি করেন। ক্রিস উডের সহায়তায় আবারও নিউজিল্যান্ড লিড পায়। তবে চৌষট্টি মিনিটে রামিন রেজাইয়ানের নিখুঁত ক্রস থেকে মোহাম্মদ মোহেবি হেডে গোল করে আবারও ইরানকে সমতায় ফেরান।

ম্যাচের শেষ বাঁশি পর্যন্ত কোনো দলই আর গোলের দেখা পায়নি।এই ড্রয়ের ফলে গ্রুপ জিতে দুই দলই এক পয়েন্ট নিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করল। এটি টুর্নামেন্টের অন্যতম উপভোগ্য লড়াই হিসেবে গণ্য হচ্ছে।