সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

পরের দুই ম্যাচে জিততে না পারলে কী হবে আর্জেন্টিনার?

দিনাজপুর টিভি ডেস্ক

জুন ২১, ২০২৬, ০৬:২৩ পিএম

পরের দুই ম্যাচে জিততে না পারলে কী হবে আর্জেন্টিনার?

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর প্রথম ম্যাচে আলজেরিয়াকে ৩-০ গোলের ব্যবধানে হারিয়ে দুর্দান্ত শুরু করেছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। লিওনেল মেসির অনবদ্য হ্যাটট্রিকে বড় জয়ের পর আলবিসেলেস্তেরা এখন বেশ ফুরফুরে মেজাজে অনুশীলনে মগ্ন রয়েছে। তবে গ্রুপ পর্বের বৈতরণী পার হয়ে নকআউট পর্বে পা রাখার জন্য দলটির সামনে এখনো বেশ কিছু গাণিতিক হিসাব-নিকাশ বাকি আছে।

গ্রুপ পর্বের বাকি দুটি ম্যাচে আর্জেন্টিনা যদি কোনো কারণে জিততে না পারে তবে তাদের পরবর্তী রাউন্ডের সমীকরণ কিছুটা জটিল হতে পারে।আগামী ২২ জুন অস্ট্রিয়ার বিরুদ্ধে এবং ২৭ জুন জর্ডানের বিপক্ষে মাঠে নামবে মেসির দল। বর্তমানে জে গ্রুপ থেকে আলজেরিয়াকে হারিয়ে ৩ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে অবস্থান করছে আর্জেন্টিনা। সমান ম্যাচে ৩ পয়েন্ট পেয়ে গোল ব্যবধানে পিছিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে শক্তিশালী অস্ট্রিয়া। যদি আর্জেন্টিনা তাদের আগামী দুটি ম্যাচেই ড্র করে তবে দলটির মোট পয়েন্ট দাঁড়াবে পাঁচে।

এই ৫ পয়েন্ট নিয়েও দ্বিতীয় রাউন্ড বা নকআউট পর্বে ওঠার জোরালো সম্ভাবনা বজায় থাকবে তবে তখন অন্য দলগুলোর ফলাফলের ওপর নির্ভর করতে হবে। অন্যদিকে যদি দল একটি ম্যাচে ড্র করে এবং অন্য ম্যাচটিতে হেরে যায় তবে তাদের সংগ্রহ হবে ৪ পয়েন্ট। এই ৪ পয়েন্ট নিয়েও অনেক সময় দ্বিতীয় রাউন্ডে যাওয়া সম্ভব হয় তবে সে ক্ষেত্রে গোল ব্যবধান সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। অস্ট্রিয়া যদি অন্তত একটি ম্যাচ জিতে যায় তবে তারা আর্জেন্টিনাকে অনায়াসে ছাড়িয়ে যাবে।

কিন্তু জর্ডান ও অস্ট্রিয়ার সাথে দুটি ম্যাচেই হেরে গেলে আর্জেন্টিনা ৩ পয়েন্টে আটকে যাবে এবং বিদায়ের ঝুঁকি তৈরি হবে। সে ক্ষেত্রে অন্য দলগুলোর অবিশ্বাস্য ফলাফলের ওপর নির্ভর করতে হবে যা কার্যত প্রায় অসম্ভব। তাই আগামী ম্যাচে অস্ট্রিয়াকে হারাতে পারলে ৬ পয়েন্ট নিয়ে স্কালোনির দলের নকআউট পর্বের টিকিট পুরোপুরি নিশ্চিত হয়ে যাবে।