জুলাই ২০, ২০২৬, ০২:১৫ এএম
বিশ্বকাপের সমাপনী অনুষ্ঠানে পারফর্ম করছেন বিশ্বখ্যাত গায়িকা শাকিরা। টুর্নামেন্টজুড়ে আলোচিত বিশ্বকাপের থিম সঙটি গেয়ে স্টেডিয়ামের হাজার হাজার দর্শকদের মাতিয়ে তুলেছেন তিনি।নিউ ইয়র্কের মেটলাইফ স্টেডিয়ামে জমকালো এই আয়োজনে শাকিরার পারফরম্যান্স দর্শকদের মুগ্ধ করেছে। বিশ্বকাপের উদ্বোধনী থেকে সমাপনী পর্যন্ত এই গানটি ফুটবলপ্রেমীদের কাছে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছে।
যদিও টুর্নামেন্টের শুরুতে গানটি নিয়ে দর্শকদের মাঝে ভিন্ন মত ছিল, তবে সময়ের সাথে সাথে এটি এখন ফুটবল বিশ্বের অন্যতম পরিচিত সুরে পরিণত হয়েছে।দর্শকদের করতালিতে মুখরিত হয়ে ওঠে পুরো স্টেডিয়াম। শাকিরা ও তার দল গানটির সুর ও ছন্দে দর্শকদের সাথে একাত্ম হয়েছেন। বিশ্বকাপের মঞ্চে শাকিরার উপস্থিতি সবসময়ই বাড়তি আকর্ষণ যোগ করে, এবারের আসরেও তার ব্যতিক্রম হয়নি।
বিশ্বকাপের মেগা ফাইনালে আর্জেন্টিনা ও স্পেনের লড়াইয়ের আগে শাকিরার এই সুরের মূর্ছনা স্টেডিয়ামে এক উৎসবমুখর পরিবেশ তৈরি করেছে। ফুটবল বিশ্বের কোটি কোটি দর্শক এখন অপেক্ষায় আছে ফাইনাল ম্যাচের। সমাপনী পর্বের এই জমকালো আবহ নিশ্চিতভাবেই ক্রীড়াপ্রেমীদের হৃদয়ে দাগ কেটে থাকবে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন