আগস্ট ২৮, ২০২৬, ০৩:২৬ পিএম
দুই গোলে পিছিয়ে থাকা এবং একজন খেলোয়াড় কম থাকার চরম প্রতিকূল পরিস্থিতি কাটিয়ে আল-নাসরের অবিশ্বাস্য জয়ের পর নিজের আবেগ ধরে রাখতে পারেননি ক্রিস্টিয়ানো রোনালদো। ম্যাচ শেষে ড্রেসিংরুমে গিয়ে পর্তুগিজ তারকা কান্নায় ভেঙে পড়েন বলে গণমাধ্যমে খবর প্রকাশ হয়েছে।সৌদি সাংবাদিক খালিদ আল-শানিফের দাবি অনুযায়ী, এই নাটকীয় জয়ের পর আল-নাসর শিবিরের পুরো আবহই বদলে গিয়েছিল।
চলতি মৌসুমে প্রথমবারের মতো ম্যাচের শুরুর একাদশে মাঠে নেমেছিলেন একচল্লিশ বছর বয়সী রোনালদো। তবে প্রথমার্ধের খেলা শেষে কোচ আঞ্জে পস্তেকোগলু তাকে মাঠ থেকে তুলে নেন এবং তার পরিবর্তে আবদুল্লাহ আল-খাইবারিকে মাঠে নামান।
রোনালদোকে তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়ে পরে নানা আলোচনা শুরু হলেও কোচ পস্তেকোগলু পরিষ্কার জানিয়েছেন যে তাকে ধীরে ধীরে ম্যাচ ফিটনেসে ফিরিয়ে আনার অংশ হিসেবেই কেবল প্রথম অর্ডাশে খেলানোর পূর্বপরিকল্পনা ছিল। শারীরিক ফিটনেসের কথা বিবেচনা করে বিরতির সময় মাঠ ছাড়ার অনুরোধও করেছিলেন রোনালদো।
তবে সতীর্থরা সমস্ত প্রতিকূলতা জয় করে অসাধারণ এক জয় ছিনিয়ে নেওয়ায় রোনালদো প্রচণ্ড আবেগপ্রবণ হয়ে পড়েন এবং ড্রেসিংরুমে তার আবেগ প্রকাশ পায়। ফুটবল বিশ্লেষকদের মতে, দলের প্রতি তার এই নিবেদন ও জয় পাওয়ার তীব্র আকাঙ্ক্ষাই প্রমাণ করে দলের সাফল্যে তিনি কতটা সম্পৃক্ত।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন