বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

দল কমছে বিপিএলে, নিলাম কবে? যা জানাল বিসিবি

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ১১, ২০২৫, ১০:৪২ এএম

দল কমছে বিপিএলে, নিলাম কবে? যা জানাল বিসিবি

ছবি - সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন পরিচালনা পর্ষদ দায়িত্ব নেওয়ার পরই সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে সামনে এসেছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) আয়োজন। নতুন কমিটি জানিয়েছে, নির্ধারিত সময়েই অর্থাৎ ডিসেম্বরের শেষ সপ্তাহে মাঠে গড়াবে বিপিএলের দ্বাদশ আসর। তবে সময়ের স্বল্পতার কারণে এবারের আসরে দলের সংখ্যা কমে যেতে পারে।

বিপিএল গভর্নিং কাউন্সিলের নতুন সদস্য সচিব ইফতেখার রহমান মিঠু জানিয়েছেন, এবারের আসরে সর্বোচ্চ ৫টি দল অংশ নিতে পারে। তিনি বলেন, “আমরা আসলে ৪ দলের জন্যও ব্যবস্থা করেছি, ৫ দলের জন্যও করেছি। ৬ দল হওয়ার কোনো সুযোগ নেই, সর্বোচ্চ ৫ দল হতে পারে।”

তিনি আরও জানান, খুব শীঘ্রই ফ্র্যাঞ্চাইজি চেয়ে আনুষ্ঠানিক দরপত্র আহ্বান করা হবে এবং যাদের দল পরিচালনার আর্থিক ও অন্যান্য সক্ষমতা থাকবে, তাদেরই দল দেওয়া হবে।বিপিএলের প্লেয়ার্স ড্রাফট বা নিলাম নভেম্বরের প্রথম সপ্তাহে অনুষ্ঠিত হতে পারে বলে বোর্ড সূত্রে জানা গেছে। জাতীয় নির্বাচন এবং ওয়েস্ট ইন্ডিজ ও আয়ারল্যান্ডের বিপক্ষে আন্তর্জাতিক সিরিজের কারণে এবারের বিপিএলের জন্য খুব বেশি সময় পাওয়া যাচ্ছে না। এ কারণেই সংক্ষিপ্ত পরিসরে টুর্নামেন্ট আয়োজনের এই পরিকল্পনা।

বিসিবির সহ-সভাপতি সাখাওয়াত হোসেন বলেন, “আগের মালিকানা না থাকলে নতুন কেউ দল নেবে। এটি একটি উন্মুক্ত দরপত্র হবে। আমরা আশা করছি, বরিশালসহ পুরোনো জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজিগুলো এবারের আসরেও থাকবে।”জানা গেছে, এই একবারের জন্য ছোট পরিসরে আয়োজন করা হলেও, আগামী আসর থেকে আবারও দলের সংখ্যা বাড়ানোর পরিকল্পনা রয়েছে বিসিবির।