বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

নেইমারকে পেছনে ফেলে অ্যাসিস্টে বিশ্বরেকর্ড গড়লেন লিওনেল মেসি

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ১৫, ২০২৫, ০৯:৪৪ এএম

নেইমারকে পেছনে ফেলে অ্যাসিস্টে বিশ্বরেকর্ড গড়লেন লিওনেল মেসি

ছবি - সংগৃহীত

ফুটবল মাঠে রেকর্ডের বরপুত্র লিওনেল মেসি তার মুকুটে যোগ করলেন আরও একটি নতুন পালক। এবার গোল করে নয়, বরং গোল বানিয়ে তিনি গড়েছেন নতুন বিশ্বরেকর্ড। আন্তর্জাতিক ফুটবলে সবচেয়ে বেশি অ্যাসিস্ট (গোল সহায়তা) করার রেকর্ডে তিনি পেছনে ফেলেছেন তার সাবেক বার্সা সতীর্থ ও ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়রকে।

মঙ্গলবার রাতে পুয়ের্তো রিকোর বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে দুটি অ্যাসিস্ট করার মাধ্যমে মেসি এই ঐতিহাসিক মাইলফলক স্পর্শ করেন। এই দুই অ্যাসিস্টের মাধ্যমে আন্তর্জাতিক ফুটবলে তার মোট অ্যাসিস্ট সংখ্যা দাঁড়ালো ৬০-এ। এর আগে ৫৯টি অ্যাসিস্ট নিয়ে এই তালিকার শীর্ষে ছিলেন নেইমার।

পুয়ের্তো রিকোর বিপক্ষে ৬-০ গোলের বড় জয়ের দিন ম্যাচের ২৩তম মিনিটে গঞ্জালো মন্টিয়েলকে দিয়ে গোল করিয়ে নেইমারকে স্পর্শ করেন মেসি। এরপর ৮৪তম মিনিটে লাউতারো মার্তিনেজকে দিয়ে দলের ষষ্ঠ গোলটি করিয়ে রেকর্ডটি একাই নিজের করে নেন আর্জেন্টাইন এই কিংবদন্তি।

আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ অ্যাসিস্টের তালিকা: ১. লিওনেল মেসি (আর্জেন্টিনা): ৬০টি ২. নেইমার জুনিয়র (ব্রাজিল): ৫৯টি ৩. ল্যান্ডন ডনোভান (যুক্তরাষ্ট্র): ৫৮টি ৪. ফেরেঙ্ক পুসকাস (হাঙ্গেরি): ৫৩টি ৫. কেভিন ডি ব্রুইনা (বেলজিয়াম): ৫৩টিভেনেজুয়েলার বিপক্ষে আগের প্রীতি ম্যাচে বিশ্রামে ছিলেন মেসি। মাঠে ফিরেই জোড়া অ্যাসিস্টে বিশ্বরেকর্ড গড়ে তিনি আরও একবার প্রমাণ করলেন, কেন তাকে সর্বকালের সেরাদের একজন বলা হয়।