অক্টোবর ২৫, ২০২৫, ১০:৫২ পিএম
নানা আয়োজনে ফেস্টুন উড়িয়ে দিনাজপুর সদর উপজেলার শেখপুরা ইউনিয়নের
রাজারামপুর ঐতিহাসিক গাবুড়া মাঠে শেখপুরা ইউনিয়ন যুব বিভাগের আয়োজনে এক সময়কার জনপ্রিয় মটরশ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদক আলহাজ্ব মজিবর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট এর উদ্বোধন করা হয়েছে।
শনিবার ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করতে গিয়ে প্রধান অতিথি বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত দিনাজপুর-৩ আসনের মনোনীত প্রার্থী অ্যাডভোকেট মাইনুল আলম বলেন, যুব সমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করতে পারলে সমাজ হবে অবক্ষয়মুক্ত সুন্দর সমাজ।
খেলাধুলা চর্চা করতে পারলে যুবকদের মন ও জ্ঞানের বিকাশ ঘটবে। আমি আগামী জাতীয় সংসদ নির্বাচনে দিনজাপুর-৩ সদর আসনে জয়লাভ করতে পারলে এই ঐতিহাসিক গাবুড়া মাঠকে একটি মিনি স্টেডিয়ামে রুপান্তর করব। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলার জামায়াতে ইসলামীর সভাপতি মোঃ সাইফুল ইসলাম, বিশিষ্ট সমাজসেবক মোঃ আজীম চৌধুরী, ইউনিয়ন আমির মোঃ আমানুল্লাহ, ৪নং শেখপুরা ইউনিয়নের যুব বিভাগের সভাপতি মোঃ শফিউল্লাহ।
স্বাগত বক্তব্য রাখেন শেখপুরা ইউনিয়ন যুব বিভাগের সাধারন সম্পাদক মোঃ রাকিব ইসলাম রকি। উদ্বোধনী খেলায় দিনাজপুর শশরা ইউনিয়নের তারেক একাডেমি ১-০ গোলে বীরগঞ্জ দলুয়া সমাজ কল্যাণ সমিতিকে পরাজিত করে। রেফারী হিসেবে খেলা পরিচালনা করেন প্রধান রেফারী মোঃ মতিউর রহমান মতি এবং সহকারী রেফারী ছিলেন সারোয়ার জামান ও সুজন হোসেন। খেলার ধারা ভাষ্য বর্ণনা করেন মোঃ রিয়াজুল ইসলাম। আগামী ৭ নভেম্বর বিকাল ৩টায় ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন