সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

বিপিএলের পাঁচ দল চূড়ান্ত

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ৪, ২০২৫, ১০:৫৪ পিএম

বিপিএলের পাঁচ দল চূড়ান্ত

অবশেষে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নবম আসর নিয়ে অনিশ্চয়তার অবসান হলো। দীর্ঘ টানাপোড়েনের পর আসরের জন্য ৫টি দল চূড়ান্ত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।মঙ্গলবার (৪ নভেম্বর) বিকেলে বিসিবির নাভানা টাওয়ারে গভর্নিং কাউন্সিলের সভা শেষে এই দলগুলোর নাম ঘোষণা করা হয়।

তবে এবারের আসরে সবচেয়ে বড় চমক হলো— গত আসরের চ্যাম্পিয়ন বরিশাল এবং অন্যতম শক্তিশালী দল কুমিল্লা, এই দুটি ফ্র্যাঞ্চাইজিই বাদ পড়েছে। নতুন করে বিপিএলে ফিরেছে রাজশাহী।

বিপিএলের নবম আসরের চূড়ান্ত ৫ দল:

১. রংপুর রাইডার্স ২. সিলেট ইউনাইটেড ৩. ঢাকা ক্যাপিটালস ৪. রাজশাহী স্টার ৫. চট্টগ্রামবিসিবি জানিয়েছে, আগামী ১৭ নভেম্বর বিপিএলের প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত হবে। টুর্নামেন্ট শুরু হওয়ার সম্ভাব্য তারিখ রাখা হয়েছে আগামী বছরের ১৯ জানুয়ারি এবং ফাইনাল অনুষ্ঠিত হতে পারে ১৬ ফেব্রুয়ারি।