নভেম্বর ৫, ২০২৫, ১০:২৭ এএম
অবশেষে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নবম আসর নিয়ে অনিশ্চয়তার অবসান হলো। দীর্ঘ টানাপোড়েনের পর আসরের জন্য ৫টি দল চূড়ান্ত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বড় চমক হিসেবে এবারের আসরে থাকছেনা গতবারের চ্যাম্পিয়ন বরিশাল ও অন্যতম ফ্র্যাঞ্চাইজি কুমিল্লা। তবে নতুন করে বিপিএলে ফিরেছে রাজশাহী।মালিকানা পেল যারা: বিপিএল গভর্নিং কাউন্সিলের সভার পর পাঁচ ফ্র্যাঞ্চাইজির মালিকানা চূড়ান্ত করা হয়েছে।
-
রংপুর: বসুন্ধরা গ্রুপের টগি স্পোর্টস (রংপুর রাইডার্স)
-
চট্টগ্রাম: ট্রায়াঙ্গাল সার্ভিস
-
রাজশাহী: নাবিল গ্রুপ
-
সিলেট: ক্রিকেট উইথ সামি
-
ঢাকা: চ্যাম্পিয়ন স্পোর্টস (রিমার্ক-হারল্যান)
কোন দলের নাম কী হতে যাচ্ছে: মালিকানা চূড়ান্ত হলেও বিসিবি এখনো দলগুলোর আনুষ্ঠানিক নাম প্রকাশ করেনি। তবে বিশ্বস্ত সূত্রে জানা গেছে, রংপুর রাইডার্স এবং ঢাকা ক্যাপিটালস আগামী আসরেও একই নামে খেলবে।
তবে পরিবর্তন আসছে বাকি তিনটি দলের নামে। চট্টগ্রামের নাম হতে পারে চিটাগং বুলস। সিলেটের দলের নাম হতে পারে সিলেট ইউনাইটেড এবং রাজশাহী স্টারস নামে বিপিএলে দেখা যেতে পারে নতুন ফ্র্যাঞ্চাইজি রাজশাহীকে।
বিপিএল গভর্নিং কাউন্সিল জানিয়েছে, আগামী ১৭ নভেম্বর প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত হবে। টুর্নামেন্টটি আগামী ১৯ ডিসেম্বর শুরু হয়ে ১৬ জানুয়ারি ফাইনাল আয়োজনের পরিকল্পনা রয়েছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন