শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬,

দল থেকে বাদ পড়লেন মার্তিনেজ, জানা গেল কারণ

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ৫, ২০২৫, ১১:০৮ এএম

দল থেকে বাদ পড়লেন মার্তিনেজ, জানা গেল কারণ

আসছে নভেম্বরে ২০২৫ সালের শেষ আন্তর্জাতিক সফরের অংশ হিসেবে আর্জেন্টিনা একটি প্রীতি ম্যাচ খেলবে। আগামী ১৪ নভেম্বর অ্যাঙ্গোলার বিপক্ষে সেই ম্যাচের জন্য আর্জেন্টাইন দলে থাকছেন না বিশ্বকাপজয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ।আর্জেন্টিনার গণমাধ্যমের খবর অনুযায়ী, কোচ লিওনেল স্কালোনি নিজেই মার্তিনেজকে এই ম্যাচে বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

জানা গেছে, স্কালোনি মার্তিনেজের সাথে কথা বলে জানিয়েছেন যে, আসন্ন এই ফিফা উইন্ডোর সফরে তাকে (মার্তিনেজ) থাকতে হবে না। এর ফলে দলের তরুণ ও বিকল্প গোলরক্ষকদের পরখ করে দেখার সুযোগ পাবেন কোচ।মার্তিনেজ জাতীয় দলে অপরিহার্য এবং ২০২৬ বিশ্বকাপের জন্য তার জায়গা প্রায় নিশ্চিত। এই কারণেই কোচিং স্টাফের পরিকল্পনা অনুযায়ী, তাকে বিশ্রাম দিয়ে অন্যদের প্রমাণের সুযোগ করে দেওয়া হচ্ছে।

মার্তিনেজের অনুপস্থিতিতে অ্যাঙ্গোলার বিপক্ষে ম্যাচে আর্জেন্টিনার গোলপোস্টে ইংলিশ ক্লাব ক্রিস্টাল প্যালেসে খেলা ওয়াল্টার বেনিতেজকে দেখা যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি।