সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

শান্তিতে অসাধারণ অবদানের স্বীকৃতি দেবে ফিফা

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ৬, ২০২৫, ১১:৩৫ পিএম

শান্তিতে অসাধারণ অবদানের স্বীকৃতি দেবে ফিফা

বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা নতুন একটি গুরুত্বপূর্ণ পুরস্কার চালু করতে যাচ্ছে। এই পুরস্কারটির নাম হবে ‘ফিফা পিস প্রাইজ’ বা ফিফা শান্তি পুরস্কার।

আগামী ৫ ডিসেম্বর ২০২৬ বিশ্বকাপের ড্র অনুষ্ঠানে প্রথমবারের মতো এই পুরস্কার দেবে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি।আগামী বছর ১১ জুন থেকে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় যৌথভাবে শুরু হবে বিশ্বকাপ ফুটবল।

ফিফা জানিয়েছে, শান্তিতে অসাধারণ অবদানের স্বীকৃতিস্বরূপ এই পুরস্কার দেওয়া হবে। এর মাধ্যমে ফুটবলের বাইরে সামাজিক ও মানবিক ক্ষেত্রে অবদানের জন্য ব্যক্তি বা প্রতিষ্ঠানকে সম্মানিত করবে সংস্থাটি।