নভেম্বর ৭, ২০২৫, ১১:০৮ এএম
বাংলাদেশ নারী ক্রিকেট দলের অন্যতম সদস্য জাহানারা আলমের যৌন হয়রানির গুরুতর অভিযোগের প্রেক্ষিতে তদন্ত কমিটি গঠন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই বিষয়টি অত্যন্ত সংবেদনশীল হওয়ায় বিসিবি এক বিবৃতিতে জানিয়েছে, কমিটিকে আগামী ১৫ কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন এবং সুপারিশ জমা দেওয়ার জন্য বলা হয়েছে।
অস্ট্রেলিয়ায় অবস্থান করা এই অভিজ্ঞ টাইগ্রেস পেসার সম্প্রতি এক সাক্ষাৎকারে তার বিরুদ্ধে ঘটে যাওয়া গুরুতর হয়রানির অভিযোগগুলো প্রকাশ্যে আনেন। তিনি সাবেক নির্বাচক, দলের ইনচার্জ, ম্যানেজার এবং ক্রিকেটারসহ বেশ কয়েকজনের বিরুদ্ধে এই অভিযোগগুলো তুলে ধরেন।
এদিকে, এই ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন (কোয়াব)। কোয়াব জাহানারা আলমের প্রতি সমর্থন জানিয়ে দ্রুততম সময়ের মধ্যে দোষীদের শাস্তির আওতায় আনার দাবি জানিয়েছে।
উল্লেখ্য, জাহানারা আলম ২০১১ সালে আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক করেন। তিনি বাংলাদেশের জার্সিতে ১২০টিরও বেশি ম্যাচে মাঠে নেমেছেন এবং একসময় জাতীয় দলের অধিনায়ক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন