মে ২৪, ২০২৬, ০৬:২৮ পিএম
রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, কুমিল্লা, চট্টগ্রাম ও সিলেট—এই ৬টি অঞ্চলে আজ রাতের মধ্যে ঝড়ের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। রাত ১টার মধ্যে এসব এলাকার ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।
বজ্রসহ বৃষ্টির আশঙ্কায় সংশ্লিষ্ট অঞ্চলের নদীবন্দরগুলোকে ১ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।
আগামী ২৪ ঘণ্টায় রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। ঢাকা, রাজশাহী ও চট্টগ্রামের কিছু কিছু জায়গায় এবং খুলনা ও বরিশালের দু-এক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে দেশের বিভিন্ন জেলায় মৃদু তাপপ্রবাহ এখনো অব্যাহত রয়েছে।
তাপপ্রবাহের কারণে রাতেও গরম অনুভূত হওয়ার সম্ভাবনা রয়েছে।ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, চাঁদপুর, লক্ষ্মীপুর, পটুয়াখালী ও পুরো খুলনা বিভাগজুড়ে এই মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। তাপমাত্রার খুব একটা পরিবর্তনের সম্ভাবনা নেই, তবে রাতে কিছুটা তাপমাত্রা কমতে পারে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন