মে ২৪, ২০২৬, ১১:৫১ পিএম
ঈদুল আজহার দিন দেশের ৫টি বিভাগে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। আগামী বৃহস্পতিবার সারাদেশে ঈদ পালিত হবে। আবহাওয়া বার্তা অনুযায়ী, ঈদদিন রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের বিভিন্ন স্থানে বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে।
ঈদযাত্রায় আকাশ মেঘলা থাকবে।আবহাওয়া অফিস জানিয়েছে, ঈদের দিন দিনের তাপমাত্রা কিছুটা কমতে পারে তবে রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকার সম্ভাবনা আছে।
ঢাকা, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণের আশঙ্কা রয়েছে। তবে এর বাইরে চট্টগ্রাম, বরিশাল ও খুলনা বিভাগে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে।তাপপ্রবাহের কবলে থাকা অঞ্চলগুলোর তাপমাত্রা অপরিবর্তিত থাকবে।
ঈদের আগের ২৪ ঘণ্টায় রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় দমকা হাওয়াসহ মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। একই সময়ে ঢাকা, রাজশাহী ও চট্টগ্রাম বিভাগের কিছু জায়গায় বজ্রপাতসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
অন্যদিকে, ফরিদপুর, মাদারীপুর, পাবনা ও সিরাজগঞ্জসহ খুলনা বিভাগের ওপর দিয়ে চলমান মৃদু তাপপ্রবাহ ঈদের দিনও অব্যাহত থাকতে পারে।সংশ্লিষ্টদের দুর্যোগপূর্ণ আবহাওয়ায় ঈদ উদযাপনে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন