জুন ৮, ২০২৬, ০৬:৪৬ পিএম
দেশের ৮ জেলায় সোমবার রাত ১টার মধ্যে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। আবহাওয়া অধিদপ্তর তাদের এক সতর্কবার্তায় এই পূর্বাভাস দিয়েছে।ঝড়ো হাওয়ার পাশাপাশি এসব জেলায় বজ্রসহ বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। সোমবার রাত ১টা পর্যন্ত অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য এই সতর্কবার্তা কার্যকর থাকবে।
আবহাওয়া অফিসের তথ্যমতে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট জেলার ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।
ঝড়ো আবহাওয়ার কারণে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে। দুর্যোগপূর্ণ এই সময়ে নদীবন্দরে চলাচলকারী নৌযানগুলোকে সাবধানে থাকার নির্দেশনা দিয়েছে আবহাওয়া বিভাগ।দেশের উপকূলীয় ও পূর্বাঞ্চলীয় জেলাগুলোতে ঝড়ের প্রবণতা বেশি দেখা যাচ্ছে। স্থানীয়দের বজ্রপাতের সময় নিরাপদ আশ্রয়ে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন