আগস্ট ২২, ২০২৫, ০২:৪৪ পিএম
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, শুক্রবার সন্ধ্যার মধ্যে দেশের সাতটি অঞ্চলে ঘণ্টায় ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। এ কারণে এসব অঞ্চলের নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।
আবহাওয়া অধিদপ্তর শুক্রবার সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য এই পূর্বাভাস দিয়েছে। এতে বলা হয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।
এ সময় ওইসব অঞ্চলে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হওয়ারও সম্ভাবনা রয়েছে। আবহাওয়া অধিদপ্তর জনসাধারণকে সতর্ক থাকার এবং নৌ চলাচলকারী যাত্রীদের সাবধানতা অবলম্বন করার পরামর্শ দিয়েছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন