শনিবার, ২১ নভেম্বর, ২০২৬,

সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন

জাতীয় ডেস্ক

নভেম্বর ২১, ২০২৬, ১১:০৪ এএম

সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষ্যে ঢাকা সেনানিবাসে অবস্থিত শিখা অনির্বাণের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার সকালে সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক হিসেবে তিনি এই শ্রদ্ধা নিবেদন করেন।

পুষ্পস্তবক অর্পণের পর কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন রাষ্ট্রপ্রধান। সে সময় সেনা, নৌ ও বিমান বাহিনীর একটি চৌকস দল তাকে অভিবাদন জানায়। বিউগলে করুণ সুর বেজে ওঠে।

পরে শিখা অনির্বাণ চত্বরে রাখা দর্শনার্থী বইতে স্বাক্ষর করেন তিনি।

এর আগে রাষ্ট্রপতি শিখা অনির্বাণে পৌঁছালে তিন বাহিনীর প্রধান এবং সশস্ত্র বাহিনী বিভাগের সিনিয়র কর্মকর্তারা তাকে অভ্যর্থনা জানান।

১৯৭১ সালের মুক্তিযুদ্ধের এই দিনে সেনাবাহিনী, নৌ ও বিমান বাহিনীর সদস্যরা সমন্বিতভাবে পাকিস্তানি হানাদার বাহিনীর ওপর সর্বাত্মক আক্রমণ চালায়। দেশ স্বাধীন হওয়ার পর থেকে এই ঐতিহাসিক দিনটিকে প্রতিবছর যথাযোগ্য মর্যাদায় সশস্ত্র বাহিনী দিবস হিসেবে পালন করা হচ্ছে।

দিবসটি উপলক্ষ্যে দিনব্যাপী নানা কর্মসূচি নেওয়া হয়েছে। সন্ধ্যায় বঙ্গভবনে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে সৌজন্য সাক্ষাৎ করবেন তিন বাহিনীর প্রধান।