শনিবার, ২১ নভেম্বর, ২০২৬,

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনায় প্রধানমন্ত্রী

জাতীয় ডেস্ক

নভেম্বর ২১, ২০২৬, ১০:৩৩ এএম

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনায় প্রধানমন্ত্রী

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারীদের সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নিতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (২১ নভেম্বর) সকালে ঢাকা সেনানিবাসের সশস্ত্র বাহিনী বিভাগের কার্যালয় থেকে হেঁটে আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে যান তিনি।

অনুষ্ঠানে শুভেচ্ছা স্মারক তুলে দেওয়া হবে।

নির্বাচিত খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দেওয়ার পাশাপাশি উপস্থিত সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী। এ সংক্রান্ত তথ্য জানিয়েছেন প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি-১ জাহিদুল ইসলাম রনি।