শনিবার, ১০ অক্টোবর, ২০২৬,

বৃষ্টি-লঘুচাপ নিয়ে নতুন বার্তা আবহাওয়া অফিসের

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ২০, ২০২৫, ০৮:০৪ পিএম

বৃষ্টি-লঘুচাপ নিয়ে নতুন বার্তা আবহাওয়া অফিসের

ছবি - সংগৃহীত

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর বঙ্গোপসাগরে একটি নতুন লঘুচাপ সৃষ্টির আভাস দিয়েছে, যা ঘনীভূত হয়ে নিম্নচাপে পরিণত হতে পারে। সোমবার (২০ অক্টোবর) সন্ধ্যায় আবহাওয়া অফিসের এক বিশেষ বার্তায় এই তথ্য জানানো হয়।আবহাওয়াবিদ শাহানাজ সুলতানা স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

এর প্রভাবে আগামী ২৪ ঘণ্টার মধ্যে অর্থাৎ মঙ্গলবার (২১ অক্টোবর) নাগাদ দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে, যা পরবর্তীতে আরও ঘনীভূত হওয়ার আশঙ্কা রয়েছে।এই লঘুচাপের প্রভাবে আগামী পাঁচ দিনের মধ্যে দেশে বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে পারে, বিশেষ করে দেশের দক্ষিণাঞ্চল ও উপকূলীয় এলাকাগুলোতে।

তবে, তাৎক্ষণিক পূর্বাভাসে বলা হয়েছে, আগামীকাল মঙ্গলবার (২১ অক্টোবর) সকালের মধ্যে চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র আকাশ আংশিক মেঘলাসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে।