রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

গাইবান্ধায় কারেন্ট পোকার হানা: নষ্ট হচ্ছে আমন ধানের ক্ষেত

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ১১, ২০২৫, ০৮:৫৬ পিএম

গাইবান্ধায় কারেন্ট পোকার হানা: নষ্ট হচ্ছে আমন ধানের ক্ষেত

গাইবান্ধা জেলায় চলতি মৌসুমে আমন ধানের বাম্পার ফলনের আশা থাকলেও ধান পাকার আগ মুহূর্তে কৃষকদের কপালে চিন্তার ভাঁজ পড়েছে কারণ জেলার বিভিন্ন এলাকার ফসলের মাঠে মাজরা ও কারেন্ট পোকার ব্যাপক আক্রমণ দেখা দিয়েছে এবং এতে করে ধানের গাছ বিবর্ণ হয়ে মরে যাওয়ার পাশাপাশি শীষ শুকিয়ে চিটা হয়ে যাচ্ছে|

যা কৃষকদের জন্য এক বড় বিপর্যয় হিসেবে দেখা দিয়েছে। কৃষকরা অভিযোগ করছেন যে তারা বিভিন্ন ধরণের কীটনাশক ব্যবহার করেও এই পোকার আক্রমণ থেকে ফসল রক্ষা করতে পারছেন না |

এবং তাদের মতে পোকাটি ধানের গাছে লাগার সাথে সাথে কারেন্টের শকের মতো গাছটি শুকিয়ে যাচ্ছে যা তাদের দিশাহারা করে তুলেছে। অন্যদিকে কৃষি বিভাগের মতে চলতি মৌসুমে বৈরি আবহাওয়া বিশেষ করে |

কিছুদিন ধরে চলা মেঘলা আকাশ ও মেঘাচ্ছন্ন পরিবেশের কারণে এই রোগ ও পোকার প্রাদুর্ভাব দেখা দিয়েছে তবে ক্ষতি কমিয়ে আনতে মাঠ পর্যায়ে কৃষকদের পরামর্শ দেওয়া হচ্ছে।

সংশ্লিষ্ট কৃষি কর্মকর্তারা জানিয়েছেন যে এই পরিস্থিতি মোকাবেলায় পাইরাজিন এবং নিট এন পাইরাম গ্রুপের ওষুধগুলো সঠিক নিয়মে স্প্রে করলে পোকা দমন করা সম্ভব হবে এবং মাঠ পর্যায়ের কর্মকর্তারা এই বিষয়ে তৎপর রয়েছেন। উল্লেখ্য যে চলতি মৌসুমে গাইবান্ধা জেলায় মোট ১ লাখ ৩৩ হাজার ১২৫ হেক্টর জমিতে রোপা আমন ধানের আবাদ হয়েছে এবং এই বিশাল এলাকার ফসল রক্ষায় কৃষি বিভাগ ও কৃষকরা যৌথভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছেন।