নভেম্বর ১১, ২০২৫, ০৯:০৬ পিএম
উত্তরের জেলা জয়পুরহাটে হিমাগারগুলোতে সংরক্ষিত আলু নিয়ে কৃষকদের মাঝে চরম ক্ষোভ ও হতাশা দেখা দিয়েছে কারণ আগামী ১৫ নভেম্বর আলু সংরক্ষণের সময়সীমা শেষ হওয়ার কথা থাকলেও তার আগেই কৃষকদের না জানিয়ে বা কোনো প্রকার অনুমতি ছাড়াই হিমাগার মালিকরা তাদের সংরক্ষিত আলু বিক্রি করে দিয়েছেন বলে অভিযোগ উঠেছে।
জেলার খেতলাল উপজেলার বেশ কয়েকটি হিমাগারে এই ঘটনা ঘটেছে যেখানে কৃষকরা আশা করেছিলেন বাজারের দাম বাড়লে তারা আলু বিক্রি করবেন কিন্তু হিমাগার কর্তৃপক্ষের এই স্বেচ্ছাচারী সিদ্ধান্তের ফলে তারা এখন চরম লোকসানের মুখে পড়েছেন |
বিশেষ করে যখন বাজারে আলুর দাম কেজিপ্রতি ৮-১০ টাকা থেকে বেড়ে ১৪-১৫ টাকায় পৌঁছেছে। হিমাগার মালিকরা দাবি করছেন যে সময় শেষ হয়ে আসায় |
এবং কৃষকরা সময়মতো আলু না তোলায় জায়গার অভাবে তারা আলু বিক্রি করতে বাধ্য হয়েছেন তবে কৃষি বিপণন কর্মকর্তারা জানিয়েছেন যে কৃষকের সম্মতি ছাড়া আলু বিক্রি করা সম্পূর্ণ আইনবিরোধী কাজ এবং|
এ বিষয়ে তদন্ত সাপেক্ষে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। উল্লেখ্য যে চলতি বছর জয়পুরহাটে ৪৩ হাজার হেক্টর জমিতে ১০ লাখ টনেরও বেশি আলু উৎপাদিত হয়েছে এবং এখনো হিমাগারগুলোতে প্রায় ৯০ হাজার টন আলু সংরক্ষিত আছে যা নিয়ে এই জটিল পরিস্থিতির সৃষ্টি হয়েছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন