নভেম্বর ১৭, ২০২৫, ০৮:১১ পিএম
জামালপুরের বকশীগঞ্জ উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষকদের উৎসাহিত করতে প্রণোদনার মাধ্যমে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। ২০২৫-২৬ অর্থবছরের রবি মৌসুমের কৃষি প্রণোদনার আওতায় এ বছর বকশীগঞ্জ উপজেলার মোট ৫২৫০ জন কৃষকের মাঝে সরিষা|
গম, মসুর, রসুন এবং পেঁয়াজ বীজ সহ বিভিন্ন ফসলের বীজ ও সার বিনামূল্যে প্রদান করা হয়েছে। উপজেলা কৃষি কর্মকর্তা জানিয়েছেন, কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় সরিষা|
গম, মসুর এবং পেঁয়াজ চাষের জন্য বীজ, ডিএপি (ডাই-অ্যামোনিয়াম ফসফেট) এবং এমওপি (মিউরেট অফ পটাশ) সার দেওয়া হচ্ছে। সরিষা ফসলের জন্য প্রত্যেক কৃষক ১ কেজি বীজ|
১০ কেজি এমওপি এবং ১০ কেজি ডিএপি সার পাচ্ছেন, যার মোট সংখ্যা ৫ হাজার জন কৃষক এবং একইভাবে পেঁয়াজ চাষের জন্যও কৃষকগণ ১ কেজি বীজ, ১০ কেজি এমওপি ও ১০ কেজি ডিএপি সার পাচ্ছেন।
সরিষা ফসলের জন্য প্রণোদনা বিতরণের প্রায় ৯৫ শতাংশ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে এবং অন্যান্য ফসলের প্রণোদনাগুলোও আগামী দুই একদিনের মধ্যে বিতরণ সম্পূর্ণ হয়ে যাবে; এই চলমান প্রক্রিয়ার অংশ হিসেবে পরবর্তীতে বোরো ধানের হাইব্রিড ও উপসি জাতের জন্যেও প্রণোদনা দেওয়া হবে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন