সেপ্টেম্বর ১১, ২০২৬, ০৬:৩৯ পিএম
পার্বত্য চট্টগ্রামের পাহাড়ে পাহাড়ে এখন উৎসবের আমেজ বিরাজ করছে। ঢালু জমিতে আবাদ করা সোনালি ফসল ঘরে তুলতে শুরু হয়েছে ঐতিহ্যবাহী জুমের ধান কাটা উৎসব।
কাস্তে হাতে চরম ব্যস্ত সময় পার করছেন জুমচাষিরা। বছরের শুরুতে জঙ্গল পরিষ্কার করে পাহাড়ের ঢালে জুম চাষের প্রস্তুতি নেওয়া হয়। এরপর বৃষ্টির ওপর নির্ভর করে বোনা হয় ধানসহ বিভিন্ন ফসলের বীজ। ভাদ্র-আশ্বিন মাসে সেই ধান পেকে সোনালি রং ধারণ করে। ফসল পাকার পরই মূলত পাহাড়ে শুরু হয় এই ফসল তোলার উৎসব, যা পাহাড়ি জনগোষ্ঠীর জীবনযাত্রার এক অবিচ্ছেদ্য অংশ।
নারী-পুরুষ মিলে দল বেঁধে ধান কাটার এই দৃশ্য পাহাড়ি জনপদের এক চিরচেনা রূপ। নতুন ধানের চাল দিয়ে উৎসব উদযাপনের মাধ্যমে কৃষকদের ঘরে ঘরে এখন বয়ে যাচ্ছে আনন্দের বন্যা।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন