অক্টোবর ২৯, ২০২৫, ০৮:০৬ পিএম
যশোরে চলতি মৌসুমে প্রায় ১৮ হাজার হেক্টর জমিতে শীতকালীন সবজি চাষের টার্গেট নেওয়া হয়েছে, যার মধ্যে ইতিমধ্যে ৩০ শতাংশ জমিতে বিভিন্ন জাতের আগাম সবজি চাষ সম্পন্ন হয়েছে।
জেলার সাতমাইল, চুরামনকাঠি, বারিনগড়, হৈবতপুরসহ বিভিন্ন এলাকার মাঠ জুড়ে বাধাকপি, ফুলকপি, সিম, মুলা ও সবুজ শাকের চাষ হলেও এসব সবজির চারার সিংহভাগই উৎপাদিত হয় যশোর সদরের চুরামনকাঠির আব্দুলপুরের বিস্তীর্ণ মাঠ জুড়ে।
এই এলাকার কৃষকরা জানান, বিগত কয়েকটি বছর বৈরী আবহাওয়ার কারণে সবজি উৎপাদন করে তারা লাভবান হতে পারেননি, তবে এ বছর আবহাওয়া ভালো হওয়ায় তারা ব্যাপক সম্ভাবনা দেখছেন এবং ক্ষতি পুষিয়ে ওঠার আশা করছেন।
চারার গুণগত মান ভালো হওয়ায় দূর-দূরান্তের ক্রেতারাও এখানে চারা সংগ্রহ করতে আসছেন, কারণ তাদের নিজেদের এলাকায় এই মানের চারা উৎপাদন হয় না। স্থানীয় কৃষি বিভাগও কৃষকদের মানসম্মত চারা উৎপাদনে নানা সহযোগিতা ও পরামর্শ দিয়ে যাচ্ছে, যেন তারা সঠিক মূল্যে বীজ পান এবং বীজতলা নিরোগ রাখতে পারেন।



দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন