রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

কৃষি বিপণন অধিদপ্তরের প্রশিক্ষণ, নার্সারি উদ্যোক্তা তৈরি হচ্ছে

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ২৯, ২০২৫, ০৮:৪৩ পিএম

কৃষি বিপণন অধিদপ্তরের প্রশিক্ষণ, নার্সারি উদ্যোক্তা তৈরি হচ্ছে

দেশব্যাপী নার্সারি উদ্যোক্তা তৈরির লক্ষ্যে বিশেষ প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করছে কৃষি বিপণন অধিদপ্তর। এসএসসিপি প্রকল্পের আওতায় আয়োজিত এই পাঁচ দিনের প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের একটি আদর্শ নার্সারি পরিচালনার শুরু থেকে শেষ পর্যন্ত হাতে-কলমে শিক্ষা দেওয়া হচ্ছে।

প্রশিক্ষণের মূল বিষয়বস্তুর মধ্যে রয়েছে আধুনিক পদ্ধতিতে মাটি ছাড়া রোগমুক্ত সবজির চারা উৎপাদন, গুটি কলম, কাটিং এবং গ্রাফটিং বা টপ ওয়ার্কিং।

এই প্রশিক্ষণের মাধ্যমে সাধারণ ৫ টাকার একটি চারাকে গ্রাফটিংয়ের মাধ্যমে মূল্য সংযোজন করে ১০০ টাকায় বিক্রি করার কৌশল শেখানো হচ্ছে, যা উদ্যোক্তাদের স্বাবলম্বী হতে সহায়তা করছে।

দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা প্রশিক্ষণার্থীরা জানান, তারা এই প্রশিক্ষণলব্ধ জ্ঞান কাজে লাগিয়ে নিজ নিজ এলাকায় নতুন নার্সারি স্থাপন করতে চান, যা একদিকে স্থানীয় চাহিদা মেটাবে এবং অন্যদিকে যশোর বা ঝিনাইদহের মতো এলাকার ওপর নির্ভরতা কমাবে। কৃষি বিপণন অধিদপ্তর জানিয়েছে, ইতোমধ্যে এই কার্যক্রমের ১০০টিরও বেশি ব্যাচ সম্পন্ন হয়েছে এবং চলতি অর্থবছরে আরও প্রায় ৫০ থেকে ৬০টি ব্যাচ আয়োজনের পরিকল্পনা