নভেম্বর ২, ২০২৫, ০৭:২৩ পিএম
২২ দিনের নিষেধাজ্ঞা কাটিয়ে গত ২৬ অক্টোবর চট্টগ্রামের জেলেরা সাগরে নামলেও তাদের মুখে হাসি নেই। ভরা মৌসুমেও কাঙ্ক্ষিত ইলিশের দেখা না মেলায় কর্ণফুলী তীরের ফিশারি ঘাট ক্রেতা-বিক্রেতার কোলাহলে সরগরম হলেও তাতে বিরাজ করছে হতাশা।
জেলেরা সাগর থেকে মূলত ছোট আকারের জাটকা নিয়ে ফিরছেন, বড় ইলিশের দেখা মিলছে না বললেই চলে। জেলেরা অভিযোগ করেন, বাংলাদেশের নিষেধাজ্ঞার সময় ভারতীয় জেলেরা মাছ ধরে নিয়ে যায়।
চাহিদার তুলনায় মাছের জোগান কম হওয়ায় দামও অনেক চড়া, যা সীমিত আয়ের মানুষের নাগালের বাইরে চলে গেছে। আড়তদাররা জানিয়েছেন, গত বছরের তুলনায় এবার সাগরে ইলিশ অনেক কম এবং বোটগুলো খরচ অনুপাতে মাছ পাচ্ছে না।
পাইকারি থেকে খুচরা পর্যায়ে যেতে যেতে প্রতি কেজি ইলিশের দাম দাঁড়াচ্ছে ১৮০০ থেকে ২৫০০ টাকা পর্যন্ত, যা সামনের দিনগুলোতে আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।



দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন